প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহৃত ব্রিটিশ যুদ্ধ জাহাজের অক্ষত ধ্বংসাবশেষ আবিষ্কার


ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএমএস ওয়ারিয়র এর ধ্বংসাবশেষটি পাওয়া গেছে নরওয়ের কাছে। এটি ছিল প্রথম বিশ্বযুদ্ধের সময়কার জুটল্যান্ড যুদ্ধে ধ্বংস হওয়া শেষ যুদ্ধজাহাজ। যে সামুদ্রিক অনুসন্ধান দল এই ধ্বংসাবশেষটি আবিষ্কার করেন তারাই আবার সম্প্রতি একই এলাকায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন একটি ব্রিটিশ সাবমেরিনের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছেন।
জুটল্যান্ড যুদ্ধ চলাকালীন ১৯১৬ সালের ৩১ মে এবং ১ জুন ১৪টি ব্রিটিশ এবং ১১টি জার্মান যুদ্ধজাহাজ ডুবে যায়। উত্তর সাগরে ব্রিটিশরা জার্মানদের গতিরোধ করলে এই ধ্বংসলীলা সাধিত হয়।
যুক্তরাজ্যের বোর্নমাউথ বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক প্রত্নতাত্বিক ইনেস ম্যাককার্টনি বলেন, “জুটল্যান্ড যুদ্ধে ধ্বংস হওয়া যুদ্ধহাজাজগুলোর মধ্যে একমাত্র এই জাহাজটির ধ্বংসাবশেষই অক্ষত আছে।”
লাইভ সায়েন্সকে দেওয়া সাক্ষাতকারে ম্যাককার্টনি বলেন, “জাহাজটি সমুদ্রতলে পুরোপুরি উপুড় হয়ে পড়ে আছে। আর এটি সমুদ্রের এমন এক জায়গায় ডুবেছে যেখানকার তলদেশ খুবই নরম।” ফলে এর ভেতরের সবকিছুই প্রায় অক্ষত আছে।
জুটল্যান্ড যুদ্ধে ২৫০টিরও বেশি যুদ্ধ জাহাজ অংশগ্রহণ করেছে। প্রথম বিশ্বযুদ্ধকালীন আর কোনো যু্দ্ধে এতো বেশি সংখ্যক যুদ্ধজাহাজ অংশগ্রহণ করেনি। এতে নিহত হন ৮ হাজার ৫০০ মানুষ।
সূত্র: ফক্স নিউজ
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













