প্রধানমন্ত্রীর ছবি বিকৃত : সাবেক এমপির ছেলে আটক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্যের ছেলে শফিকুল ইসলাম ওরফে রমিনকে (৪০) আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে নাটোরের সিংড়া পৌরসভার চাঁদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক শফিকুল ইসলাম ওরফে রমিন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ইয়াকুব আলীর ছেলে।
সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মন্ডল জানান, গত ২৬ সেপ্টেম্বর শফিকুল ইসলাম রমিন তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট দেন। পরে বিষয়টি পুলিশের নজরে আসলে মঙ্গলবার বিকেলে শহরের চাঁদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় সিংড়া থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করে।
থানা হাজতে শফিকুল ইসলাম রমিন জানান, প্রধানমন্ত্রীর ছবি পোস্টের বিষয়ে কিছুই জানেন না তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীনবিস্তারিত পড়ুন













