প্রেমে প্রতারিত হচ্ছেন? কীভাবে বুঝবেন? রইল দুঁদে কিছু গোয়েন্দার টিপ্স


কিন্তু মিথ্যা হয় নির্বিষ, মজাদার। কিন্তু কিছু মিথ্যা শেষ করে দিতে পারে একটি সম্পর্ক। বিশেষ করে প্রেমে প্রতারণার ক্ষেত্রে তেমনই মিথ্যার আশ্রয় নেওয়া হয়। কিন্তু সঙ্গী বা সঙ্গিনী ঠকাচ্ছেন, তা কী করে বুঝবেন। রইল এফবিআই-এর এক প্রাক্তন গোয়েন্দার টিপস।
ঠিক কী দেখে আন্দাজ করবেন যে, প্রেমে আপনি প্রতারিত হচ্ছেন? এফবিআই-এর প্রাক্তন গোয়েন্দা মার্ক বোটন বলছেন, সঙ্গী বা সঙ্গিনীর কয়েকটি হাবভাবের দিকে নজর রাখতে। জেনে নিন, তিনি কী বলছেন…
১. বোটন বলছেন, মিথ্যা বলার সময়ে মানুষের শরীরে রাসায়নিক বিক্রিয়া হয়। তাতে সাধারণত মুখ চুলকোতে দেখা যায়। খেয়াল রাখুন, কথা বলার সময়ে আপনার সঙ্গী বা সঙ্গিনী আঙুল দিয়ে গাল, নাক ঘষছেন কি না।
২. মুখ সাধারণত শুকিয়ে যায়। এটি দৃশ্যতই ধরা পড়ে।
৩. মিথ্যা বলার সময়ে গলায় বাড়তি মিউকাস বা কফ আসে। ফলে কাশি বা গলা ঝাড়ার মতো ‘উপসর্গ’ দেখা দেবে।
৪. ঠোঁট কামড়ানো হল আরও একটি লক্ষণ।
৫. চোখ থাকবে অস্থির। কথা বলার সময়ে এদিক-ওদিক তাকানোর প্রবণতা দেখা যাবে।
৬. শেষ, এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা। খেয়াল রাখুন ক’বার পলক পড়ছে। সাধারণত প্রতি ১০-১২ সেকেন্ডে একবার পলক পড়ে। মিথ্যা বললে পলক পড়বে খুব দ্রুত।
এই সংক্রান্ত আরো সংবাদ


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন


হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন













