রবিবার, অক্টোবর ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফরিদপুরে প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ২

ফরিদপুরে প্রেমের ফাঁদে ফেলে নবম শ্রেণির এক ছাত্রীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। এরা হলেন শহরের আলীপুর এলাকার বাসিন্দা সাব্বির হোসেন (১৯) এবং উজ্জল সিকদার (২৬)। আজ সোমবার তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক মো. রইচউদ্দিন।

গুরুতর অসুস্থ মেয়েটিকে (১৭) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আবুল কালাম আজাদ বলেন, মেয়েটিকে দলবেঁধে ধর্ষণ করা হয়েছে অভিযোগে ভর্তি করা হয়েছে। আমরা তার শারীরিক পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করে সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়েছি।

মেয়েটির বোন জানায়, দুই বোনকে নিয়ে তার মা আলীপুরে একটি বাসায় ভাড়া থেকে রেস্তোরাঁয় রান্নার কাজ করেন। তারা দুই বোন স্থানীয় একটি স্কুলে পড়াশোনা করে। স্থানীয় এক যুবক বোনের সঙ্গে প্রেমের অভিনয় করে শনিবার রাতে আলীপুর রেল লাইনের পাশে ডেকে নিয়ে ৭/৮ জন বন্ধুকে নিয়ে ধর্ষণ করে। বোন বেশি অসুস্থ হয়ে পড়লে মধ্যরাতে তাকে তারা বাসায় রেখে পালিয়ে যায়।

র‌্যাব অধিনায়ক বলেন, বিষয়টি আমরা তদন্ত করছি। ঘটনার সঙ্গে দুই যুবককে সোমবার বিকালে গ্রেপ্তার করা হয়েছে।

এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. নাজিমউদ্দিন বলেন, চিকিৎসাধীন মেয়েটির ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত