মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফারিজকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়

গুলশান ৭৪ নম্বর সড়কে সাবেক এমপি এইচবিএম ইকবালের ভাতিজা ফারিজের গাড়িতে চাপা পড়ার ছবি প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পাওয়ার পর থেকে চলছে সমালোচনার ঝড়। ফেসবুক টুইটারে চলছে আইনশৃঙ্খলা বাহিনীর অবহেলা ও ফারিজের নানা ঔদ্ধত্যপূর্ণ আচরণ নিয়ে আলাপ। প্রশ্ন একটাই প্রভাবশালীর আত্মীয় হওয়ায় এতোবড় দুর্ঘটনা একেবারেই চেপে গেছে প্রশাসন। কেউ কেউ সমালোচনা করেছেন গণমাধ্যমেরও।

সবচেয়ে বেশি কথা উঠেছে পুলিশ ঘটনাস্থলে তাকে পাওয়ার পরও কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিল না। সেখান থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে গিয়ে তার বিরুদ্ধে কোনও দুর্ঘটনা মামলা দায়ের তো দূরে থাক, কীভাবে আর্থিক সহায়তা দিয়ে ভুক্তভোগীদের মুখ বন্ধ রাখা যায় সে চেষ্টা অব্যাহত রাখায় সমালোচনায় মুখর সাধারণ মানুষ। তারা বলছেন, শুধু প্রভাবশালী হওয়ার কারণে যে সুযোগ-সুবিধাগুলো ফারিজকে দেওয়া হলো, তা থেকে বুঝা যায় আইন সবার জন্য এক না।

ফেসবুকে অনাদৃত অর্ক লিখেছেন, ‘‘নিজের গাঁটের পয়সা খরচ করে কয়েকজন তরুণ-তরুণী খাইয়ে, পড়িয়ে কোমলমতি শিশুদের মুখে হাসি ফুটিয়েছিল। এই ‌‘অপরাধে’ তাদের ‘মানবপাচারকারী’ বানিয়ে ছেড়েছে আমাদের ‘মহান’ পুলিশ! মাসখানেক হলো তারা জেলে পঁচে মরছে। জামিনও মেলে না তাদের! কারণ তাদের মাথার নিচে কোনও ‘প্রভাবশালী’র ছাতা নেই।

অন্যদিকে, গুলশানে সাবেক সাংসদ এইচবিএম ইকবালের ভাতিজা ফারিজ আহমেদ (১৬) মদ্যপ অবস্থায় বন্ধুর সঙ্গে কার রেসিং ‘খেলতে’ গাড়িটা উঠিয়ে দিয়েছে এক রিকশার ওপর। এ ঘটনায় রিকশারোহী মায়ের কোলেই মারা গেছে তার আদরের শিশুটি! ফারিজকে (ছবিতে দেখুন) ‘সসম্মানে’ বাসায় পৌঁছে দিয়েছে গুলশান থানার পুলিশ! পুলিশ হয়তো মনে করেছে, ধনীর দুলালরা রাস্তায় ভিডিও গেমস খেলতে নামলে তো এমন টুকটাক ভুল হতেই পারে।”

একই ঘটনার তুলনামূলক আলোচনা সামনে এনেছেন গণমাধ্যমকর্মী আশীফ এন্তাজ রবি। তিনি লিখেছেন, ‘…গুলশানের এক কিশোরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সে মদ্যপ অবস্থায় তার বাবার গাড়ি নিয়ে বের হয়েছিল। বন্ধুর সঙ্গে কার রেসিং করতে গিয়ে গাড়িটা উঠিয়ে দিয়েছে এক রিকশার ওপর। শোনা যাচ্ছে, সেই রিকশার আরোহী ছিলেন একজন মা। তার কোলের শিশুটি এই ঘটনায় মারা গেছে। যারা নিরপরাধ তরুণদের মানবপাচার সাজিয়ে জেলে ভরছে, তারা কেন গুলশানের এই ঘটনায় কাউকে এখনও গ্রেফতার করেনি? গ্যাপটা আসলে কোথায়?…’

সামিরা সাদিক ঘটনা প্রকাশিত হওয়ার পরদিন থেকে বিষয়টি ফলোআপ করছেন তার এফবি পোস্টে। বিভিন্ন গণমাধ্যমে যেটুকু সংবাদ প্রকাশিত হয়েছে সেটিই উল্লেখ করে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি বলছেন, পুলিশ প্রথমে ১২ বছর বয়স বলে তাকে নিরাপদ রাখতে চেয়েছিল। কিন্তু সে আসলে ১৪ বা ১৬ বছরের হবে।

হাসান মুন্না লিখেছেন, ‘রাস্তায় যেখানে সাধারণ চালকদের হয়রানি করার খবর আসে। সেখানে মদ খেয়ে কোটিপতি, প্রভাবশালী পরিবারের সন্তান গাড়ি চালিয়ে মানুষ মারবে সেটার কোনও বিচার নেই? লাইসেন্স ছাড়া গাড়ি চালানো কি এখানে বৈধ করে দেওয়া হয়েছে?

আইন কি শুধু সাধারণদের জন্য? প্রভাবশালীদের জন্য কি আইন আলাদা? টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে সব কিনে ফেলা যায়?’

আর আহমেদ অর্ক এই ঘটনার বিভিন্ন সংবাদ শেয়ার করে লিখেছেন, ‘একদম ক্লাসিক ক্রিমিনাল বাঁচানি কেস হিসেবে এইটারে ফলো করা যাইতে পারে।’বাংলা ট্রিবিউন

তর্ক-৪৪ তর্ক-২ তর্ক-৩_1 সামাজিক-যোগাযোগ-মাধ্যম-১

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত