মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফ্যাশন দুনিয়ার গোপন কথা

ফ্যাশন সচেতন থাকতে সকলেই ভালোবাসেন৷ নিত্য নতুন ফ্যাশনের বাহার বাজারে৷ সেইচলতি হাওয়ার সঙ্গে তাল মিলিয়ে চলেন প্রায় সকলেই৷ কিন্তু ফ্যাশন দুনিয়ার এমন কতগুলি গোপন কথা আছে যেগুলো জানলে আপনি নিজের ফ্যাশন নিয়ে দ্বিতীয়বার ভাবনা চিন্তা করবেন৷ আসুন দেখে নেওয়া যাক সেই ব্যাপারগুলি-

১. ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্তিম তুলোর ব্যবহার ইপর্যাপ্ত৷ জেনেটিক্যালি মডিফায়েড কটন বা বিটি কটন দিয়েই এই বিপুল পরিমাণ উৎপাদনের চাকা সচল রাখতে হয়৷ তার সুবিধা যেমন আছে, তেমন অসুবিধেও প্রচুর৷ বিটি বেগুন ইত্যাদি নিয়ে একসময় যে বিতর্কের ঝড় উঠেছিল তা নিশ্চয়ই অনেকেরই মনে আছে৷ এখানেঅ অসুবিধা সেগুলি৷ পরিবেশ ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই ধরনের তুলোতে৷

২. বেশীরভাগ পোশাক ফ্যাক্টরিতে শিশুশ্রমিকদের দিয়ে কাজ করানো হয়৷ আমাদের দেশও তার ব্যতিক্রম নয়৷দৈনিক অল্প মজুরীতে বাচ্চাদের দিয়ে কাজ করিয়ে মুনাফা লাভ করে ফ্যাক্টরিগুলো৷

৩. পোশাক এমনভাবেই বানানো হয়, যাতে তা বেশীদিন না টেকে৷ সুতো থেকে রঙের কারসাজি থাকে এমনই যে, কিছুদিনের পরই পোশাক ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে৷

৪. নিত্যনতুন স্টাইল আমদানি করে ফ্যাশন ইন্ডাস্ট্রি আসলে বোঝাতে চায় যে, আপনার ব্যবহৃত জিনিসটি আর ট্রেন্ডি নয়৷ আসলে পুরোটাই বাজারের তৈরি করা চাহিদা ও পারসেপশন৷

৫. অতি উৎপাদনের ফলে বর্জ্য পদার্তের পরিমাণও বেশি৷ সমীক্ষায় দেখা গিয়েছে, প্রায় ২ মিলিয়ন বর্জ্য পদার্থ তৈরি হয় এই ইন্ডাস্ট্রি থেকেই৷ প্রয়োজনমাফিক উৎপাদন হলে এই বিপুল পরিমাণ বর্জ্য থাকত না৷

৬. ডিসকাউন্ট বলে যা দেওয়া হয় তা আসলে কিছুই নয়৷ ফ্যাশন বিশেষজ্ঞরা জানিয়েছেন, দ্রুত উৎপাদনের ফলে পোশাকের গুণমান অনেকটাই কমেছে৷ সেই পোশাকের উপরেই ব্র্যান্ডভ্যালুতে নির্ধারিত বেশী দামের উপর ডিসকাউন্ট থাকছে৷ সুতরাং প্রতিনিয়ত নিজেকে ফ্যাশন সচেতন রাখার তাগিদে উপরের কারণগুলিতেও পরোক্ষভাবে ইন্ধন দিয়ে চলেছেন আপনি৷ আর কে না জানে, ফ্যাশন মানে স্রেফ নানা রকমের পোশাই নয়, নিজেকে সঠিকভাবে ক্যারি করতে পারা, প্রেজেন্ট করতে পারাও৷

এই সংক্রান্ত আরো সংবাদ

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

মানবদেহে আদার অনেক উপকার

আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?

বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন

  • ধনিয়া পাতার উপকারি গুণ
  • ওজন কমাতে যা খাওয়া যেতে পারে
  • প্রতিদিনের খাদ্যতালিকায় রসুন
  • আমলকি কখনো স্বাস্থ্যের জন্য ‘বিপজ্জনক’ হয়ে ওঠে
  • বাসি দই ও পান্তা ভাতের আশ্চর্যজনক উপকারিতা
  • স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর সবজি হলো লাউ
  • মৌসুমের সব রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ উঠল ৪৩ ডিগ্রিতে
  • যেসব অঞ্চলে টানা ৩ দিন ঝড়বৃষ্টি
  • ২৪ ঘণ্টা না যেতেই ফের কমলো স্বর্ণের দাম
  • গরমে চুলের যত্ন নেবেন কীভাবে?
  • একলাফে সোনার দাম ভ‌রিতে কমলো ৩১৩৮ টাকা
  • কত দিন পর পর টুথব্রাশ বদলাবেন?