শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘বন্দুকযুদ্ধে ২ চরমপন্থী’ নিহত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার রাখালগাছি চর এলাকায় ‘বন্দুকযুদ্ধে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির দুই চরমপন্থী’ নিহত হয়েছে বলে দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহতদের নাম বাপ্পী ও লালন বলে র‍্যাব জানিয়েছে। র‍্যাবের দাবি, এ সময় ঘটনাস্থল থেকে চারটি বন্দুক ও ৬০টি গুলি উদ্ধার করা হয়েছে।

ফরিদপুর র‌্যাব ৮-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) রইচ উদ্দিন দাবি করেন, আজ ভোর সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে রাখালগাছি চর এলাকায় নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) গোপন বৈঠক চলছে।

খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে পৌঁছালে তাদের লক্ষ্য করে ‘চরমপন্থীরা’ গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে সেখান থেকে ‘চরমপন্থী’ সদস্য বাপ্পী ও লালনের লাশ উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি রাইফেল, দুটি বিদেশি শ্যুটারগান, ৬০টি গুলি, একটি রামদা ও একটি তলোয়ার উদ্ধার করা হয়েছে বলে রইচ উদ্দিন জানান। ময়নাতদন্তের জন্য তাঁদের লাশ মর্গে পাঠানো হবে বলেও জানিয়েছেন র‍্যাব কর্মকর্তা।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত