‘বাবা’র ঔরসে মা হলো ১২ বছরের কিশোরী


কয়েক মাস আগে থেকেই পেটের যন্ত্রণা শুরু হয় ভারতের মুম্বাই রাজ্যের চেম্বুরের ১২ বছরের এক কিশোরীর। পরিবারের লোকজন তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে প্রাথমিকভাবে কিছু ব্যথানাশক ওষুধ দেয়া হয়।
কিন্তু মেয়েটির পেট আয়তনে বাড়তে থাকলে আল্ট্রাসোনোগ্রাফি করার নির্দেশ দেন ডাক্তার। তারপরই ধরা পড়ে ওই কিশোরী ইতিমধ্যেই ৭ মাসের গর্ভবতী। এরপরই নিগৃহীতা কিশোরীর মা তার স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। সেই প্রেক্ষিতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত ব্যক্তিকে।
জেজে হাসপাতালে এক পুত্র সন্তানের জন্ম দেয় ওই কিশোরী। যে কি না খাতা-কলমে ভারতের অন্যতম সর্বকনিষ্ঠ মা। মেয়েটি নিজেই এতো ছোট যে শিশুটিকে ঠিক মতো কোলে নিতেও পারছে না।
জানা গেছে, তথ্য প্রমাণের জন্য সদ্যজাতের ডিএনএ’র সঙ্গে ওই কিশোরীর সৎ বাবার ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













