বুধবার, জুন ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাবা কেন নিজের মেয়েকে পানিতে ডুবে মরতে বলেছেন? গ্রেফতার বাবা

ডুবে মারা যাচ্ছেন তরুণীটি। বাঁচার আকুতিতে চিৎকার করছেন। দুজন উদ্ধারকারী সঙ্গে সঙ্গে ছুট লাগালেন সেদিকে, কিন্তু তাঁদের পথ রুখে দিলেন মেয়েটির বাবা। কারণ, পরপুরুষ স্পর্শ করার চেয়ে মেয়ের ডুবে মরে যাওয়াই ভালো বলে মনে করেন তিনি!

আপনি যদি এটিকে কোনো হরর ছবির কাহিনী মনে করেন, তাহলে ভুল করছেন। জলজ্যান্ত বাস্তব ঘটনা এটি। ঘটেছে দুবাইয়ের একটি সমুদ্রসৈকতে। মেয়েটির বাবা মেয়েকে ডুবে মরতে দিয়েছেন, কিন্তু উদ্ধারকারীদের সাহায্য করতে দেননি।

এ ঘটনার পর স্থানীয় পুলিশ গ্রেফতার করেছে ওই এশীয় ব্যক্তিটিকে। প্রকাশিত খবরে জানা গেল এই দুর্ভাগ্যজনক ঘটনা।

দুবাই পুলিশের সার্চ অ্যান্ড রেসকিউ বিভাগের এক কর্মকর্তা এ বিষয়ে কথা বলেছেন স্থানীয় গণমাধ্যম এমিরেটস ২৪/৭-এর সঙ্গে।

তিনি বলেন, ‘এই ঘটনায় আমরা স্তম্ভিত। এই এশিয়ান ব্যক্তিটি পরিবারের সবাইকে নিয়ে পিকনিক করছিলেন সৈকতে। বাচ্চারা সবাই সৈকতের পাশে সাঁতার কাটছিল।

হঠাৎ করেই মেয়েটি ডুবতে শুরু করে। তখন সে সাহায্যের জন্য চিৎকার শুরু করে দেয়। সেখানে দুজন উদ্ধারকাজে নিয়োজিত ‘রেসকিউ ম্যান’ ছিলেন, তাঁরা সাহায্য করতে ছুটে যান। কিন্তু পথে বাধা দেন মেয়েটির বাবা। এই এশিয়ান লোকটির ধারণা, এই ‘অপরিচিত’ লোকেরা মেয়েকে স্পর্শ করলে মেয়েটির সম্মানহানি হবে। ধর্ম চলে যাবে। পরে মেয়েটির মৃত্যু হয়েছে।”

এই ঘটনার পরপরই লোকটিকে গ্রেফতার করা হয়নি। পরে তিনি নিজেই বলেছেন যে, অচেনা কোনো পুরুষ স্পর্শ করার চেয়ে তিনি নিজের মেয়ের মরে যাওয়াকেই ভালো মনে করেন। তাতে অন্তত: ধর্ম হেফাজত করা হবে। এই কথার পরপরই পুলিশ মেয়ের বাবাকে গ্রেফতার করে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প