বাবা হচ্ছি, মাঠেও ফিরছি, এর চেয়ে আনন্দের আর কী হতে পারে: আশরাফুল


আগামী আগস্টেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাবেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এটিই আশরাফুল ভক্তদের জন্য অনেক বড় খুশির খবর। তবে আরও একটি খুশির খবর রয়েছে আশরাফুল ভক্তদের জন্য। আগস্টের পরে অর্থাৎ সেপ্টেম্বরে তার স্ত্রীর কোল জুড়ে আসছে ছেলে সন্তান। এই তথ্য নিশ্চিত করেছেন আশরাফুল এবং তার বাবা।
ছেলে নাকি মেয়ে, সেটি আশরাফুল খোলাসা না করলেও তার বাবা আসন্ন নাতির ব্যাপারে চুপ থাকতে পারেন নি। তিনি বলেন, ‘ইনশাল্লাহ নাতিই আসছে!’
বাবা হওয়ার অগ্রিম আনন্দে আত্মহারা আশরাফুল বলেন, অবশ্যই ভালো লাগছে। প্রথম সন্তানের বাবা হওয়ার অনুভূতির তুলনা নেই। বাবা হচ্ছি, মাঠেও ফিরছি, এর চেয়ে আনন্দের আর কী হতে পারে!
আশরাফুল গত বছর ১১ ডিসেম্বর অনিকা তাসলিমা অর্চিকে বিয়ে করেন। অর্চি ইতিমধ্যে অনার্স শেষ করেছেন।
আশরাফুল জানান, ক্রিকেট নিয়ে তার স্ত্রীর তেমন আগ্রহ নেই। তবে ক্রিকেটে ফিরতে ঠিকই স্বামীকে প্রেরণা দিয়ে গেছেন তিনি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিংয়ের অভিযোগে ২০১৩ সালে তিন বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন আশরাফুল। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে এ বছরের ১৬ আগস্ট। আশরাফুল গত এপ্রিল থেকে পুরোদমে প্রাকটিস শুরু করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন


শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন


চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন













