বাসকে কাভার্ডভ্যানের ধাক্কা, পাঁচজনের মৃত্যু, আহত আরো পাঁচ
চট্টগ্রামের মীরসরাই উপজেলায় শ্যামলী পরিবহনের দাঁড়িয়ে থাকা বাসকে ধাক্কা দিয়েছে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান। এতে বাসটির চার যাত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন । আহত হয়েছেন আরো পাঁচজন।
আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন কর্ণফুলী পেপার মিলের জেনারেল ম্যানেজার সৈয়দুর রহমান।
আহত ব্যক্তিদের স্থানীয় একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, উপজেলার বড়তাকিয়ার খৈয়াছড়া এলাকায় চট্টগ্রামমুখী শ্যামলী বাস যান্ত্রিক ত্রুটি সারাতে দাঁড়ায়। ওই সময় একই দিক থেকে আসা দ্রুতগামী কার্ভাডভ্যান সজোরে ধাক্কা দেয় বাসটিকে। এতে ঘটনাস্থলেই এক নারীসহ চারজন নিহত হন। পরে হাসপাতাল নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি
গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন


পাল্টাপাল্টি অবস্থানে ছাত্রলীগ চবিতে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক আমীর উদ্দিনকে অপসারণ ও লাঞ্ছনার বিষয়েবিস্তারিত পড়ুন













