বিকিনি পরিহিত পুলিশের হাতে চোর আটক


মোবাইল ফোন চুরি করে পালানোর সময় বিকিনি পরা পুলিশ ধাওয়া চোরকে ধরে ফেলেছে। সুইডেনের স্টকহোমের এই ঘটনার পর এই মহিলা পুলিশের সাহসের প্রশংসা করছেন সবাই।
বিকিনি পরা পুলিশ পাকড়াও করা চোরকে মাটিতে ঠেসে ধরে দুই হাত পিঠমোড়া করে বাঁধছে, এমন ছবি ইন্টাগ্রামে প্রকাশিত হওয়ার পর এটি সবার নজর কাড়ে।
পুলিশ অফিসার মিকায়েলা কেলনার সুইডেনের আফটনব্লাডেট সংবাদপত্রকে জানান, তিনি এবং তাঁর বন্ধু পার্কে রোদ পোহাচ্ছিলেন। তখন এক লোক তাদের কাছে পত্রিকা বিক্রি করতে আসে।
লোকটি চলে যাওয়ার পর তিনি বুঝতে পারেন তার মোবাইল ফোনটি চুরি হয়ে গেছে।
সাথে সাথে লোকটির পিছু ধাওয়া করার সিদ্ধান্ত নেন মিকায়েলা কেলনার। তিনি পুলিশে কাজ করলেও ঐ মূহুর্তে ডিউটিতে ছিলেন না। তার সঙ্গের বন্ধুওটি তাই। দুজনে মিলে ধাওয়া করে লোকটিকে ধরে ফেললেন।
মিকায়েলা কেলনার বলেছেন, তিনি যদি পুরোপুরি নগ্নও থাকতেন, তাহলেও চোরটিকে ধরার চেষ্টা করতেন। চোরের কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করেছেন তারা। পরে পুলিশের টহল দল এসে গ্রেপ্তার করেছে লোকটিকে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













