সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিজিবির একজন গুলিবিদ্ধ, আরেকজন অপহৃত

কক্সবাজারের টেকনাফে টহলের সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। অন্য এক সদস্যকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) বিরুদ্ধে এসব অভিযোগ বিজিবির।

আজ বুধবার ভোরে উপজেলার নীলা ইউনিয়নের জাদিমোরার কাছে নাফ নদীর লালদিয়া-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। টেকনাফ ৪২ বিজিবির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

বিজিবির গুলিবিদ্ধ সদস্যের নাম সিপাহি বিপ্লব (২১)। নায়েক রাজ্জাককে বিজিপি ধরে নিয়ে গেছে বলে বলছে বিজিবি।

গুলিবিদ্ধ বিপ্লবকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবদুল মান্নান বলেন, বিজিবির গুলিবিদ্ধ সদস্যের ডান দিকে মাথায় ও হাতে গুলির চিহ্ন রয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

নায়েক রাজ্জাকের বিষয়ে টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ বলেন, বিজিপির সঙ্গে যোগাযোগ করে তাঁকে (রাজ্জাক) ফেরত আনার চেষ্টা চলছে।

ঘটনা সম্পর্কে টেকনাফ ৪২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকীর ভাষ্য, আজ ভোরে বিজিবির একটি দল নাফ নদীতে টহল দিচ্ছিল। এ সময় বাংলাদেশের জলসীমায় একটি ট্রলারে তল্লাশি চালায় বিজিপি। তাদের জলসীমা ত্যাগ করতে সংকেত দেয় বিজিবি। এরপর বিজিপির সদস্যরা বিজিবির নায়েক রাজ্জাককে ধরে তাঁদের নৌযানে তোলার চেষ্টা করেন। এতে বাধা দেন বিজিবির সদস্যরা। এ সময় বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিজিপি। এতে গুলিবিদ্ধ হন সিপাহি বিপ্লব। রাজ্জাককে বিজিপি নিয়ে গেছে বলে জানিয়েছেন বিপ্লব।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত