বিমানবন্দরের নিরাপত্তায় কাজ করতে চায় যুক্তরাষ্ট্র


নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। অ্যালান বারশিন এ কথা জানিয়ে বলেন, ‘সবার সঙ্গে একসঙ্গে বসেই ওয়ার্ক প্ল্যান করতে চাই, যেন বিমানবন্দরের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত হয়।’
অ্যালান বারশিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সার্ভিসের অ্যাসিটেন্ট সেক্রেটারি। তিনি বৃহস্পতিবার সকালে সচিবালয়ে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
অ্যালান বারশিন বলেন, ‘নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ সঠিক পথে এগুচ্ছে। তবে এখনো অনেক কাজ বাকি। এসব কাজে আমরা বাংলাদেশকে সাহায্য করতে চাই। সবার সঙ্গে সমন্বয় করে কাজ শেষ করতে চাই।’
বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে কতটুকু খুশি, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি কতটুকু সন্তুষ্ট তার চেয়ে বড় কথা আপনাদের বিমানমন্ত্রী কতটুকু সন্তুষ্ট। তবে পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে আমি আশাবাদী।’
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













