বিয়েতে রাজি না হওয়ায় প্রাণ গেল সামিয়ার


সামিয়া আক্তার। বয়স ১৮। বিয়েতে রাজি না হওয়ায় প্রাণ দিতে হল তাকে। শরীয়তপুর জেলার সখিপুরে সোমবার সন্ধ্যায় সামিয়ার বাড়ির পাশের খাল থেকে গলা কাটা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। নিহত সামিয়া সখিপুর থানার ভেদরগঞ্জ উপজেলার চোকদার কান্দি গ্রামের আব্দুল রব গাজীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, সামিয়ার বড় ভাই শাজাহানের শ্যালক কালাম পছন্দ করতেন সামিয়াকে। একপর্যায়ে বিয়ের প্রস্তাবও দেয়া হয়। কিন্তু বিয়ের প্রস্তাবে রাজি হয়নি সামিয়া। সামিয়ার স্বজনরা জানান, কালাম সামিয়াকে গলাকেটে হত্যা করেছে। এ হত্যার বিচারও দাবি করেন তারা।
সখিপুর থানার এসআই বিজন কুমার দাস জানান, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একই গ্রামের মরু জমাদ্দার নামে একজনকে আটক করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













