মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘বেদের নির্দেশে গো হত্যাকারীদের মেরে ফেলা উচিত’

দাদরি কাণ্ড নিয়ে তর্ক-বিতর্ক চলছে বেশ কয়েক দিন ধরে। তার মধ্যে একে অপরকে বিতর্কিত মন্তব্য করতেও ছাড়েননি কোন বিরোধী পক্ষই। এর মধ্যে আরএসএসের মুখপত্র পাঞ্চজন্যে একটি প্রবন্ধ প্রকাশের পর নতুন করে সূত্রপাত ঘটেছে বিতর্কের।
একটি জাতীয় পত্রিকার সম্পাদক এই প্রবন্ধে দাবি করেন, বেদে লেখা আছে যারা গো হত্যা করবে, তাদের মেরে ফেলা উচিত। কারণ হিন্দুদের কাছে গো হত্যা খুবই অসম্মানের। তিনি আরও বলেন, “দাদরি কাণ্ডের মহম্মদকে সম্ভবত কেউ জাতীয় ঐতিহ্যের বিরুদ্ধে কাজ করতে বাধ্য করেছিল।”
এছাড়া তিনি সাহিত্যিকদের সাহিত্য একাডেমি পুরস্কার ফিরিয়ে দেওয়ার বিরুদ্ধে গো হত্যাকারীদের ওপর ‘অসংবেদনশীল হিন্দু অনুভূতি’ বলেও দাবিকরেন।
সম্পাদকের এই প্রবন্ধ জনসমক্ষে আসার পর থেকে চাপে পড়ে গেছে আরএসএস মুখপত্রের সম্পাদক হিতেশ শংকর। তিনি বলেন,”ওই সম্পাদক কেবলমাত্র নিজের মত প্রকাশ করেছেন। তিনি পাঞ্চজন্যের সম্পাদক মণ্ডলীর সদস্য নন। তাই এই লেখার সঙ্গে তাদের পত্রিকার কোনও সম্পর্ক নেই।”
প্রসঙ্গত, ২৮ সেপ্টেম্বর, উত্তর প্রদেশের ৫০ বছর বয়সী মহম্মদ আখালককে বাড়িতে গো মাংস রাখার অভিযোগে, বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করা হয়। তাঁর ২২ বছর বয়সী ছেলে দানিশকেও আহত হতে হয় এই ঘটনাতে। – সূত্র : জিনিউজ

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প