শুক্রবার, জুন ১২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বোনের ইজ্জত বাঁচাতে সন্ত্রাসী হামলায় মৃত্যুমুখে ছোট ভাই

বাগেরহাটের মোড়েলগঞ্জে বড় বোনের ইজ্জত বাঁচাতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ছোট ভাই। হামলায় গুরুতর আহত মনু শেখ (১৮)-কে রাতেই মোড়েলগঞ্জ হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। হামলাকারীরা সবাই ছাত্রলীগ কর্মী বলে দাবি ভুক্তভোগীদের। শুক্রবার রাত ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে সেরেস্তাদারবাড়ি সার্বজনীন পূজামন্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যান ফারুক শেখের ছেলে মনু ও তার বড় বোন (২০)। রাত ১০টার দিকে একদল বখাটে যুবক মনুর বোনকে উত্যাক্ত করে। একপর্যায়ে হাত ও পোশাক ধরে টানাটানি শুরু করে। এ সময় ছোটভাই মনু বাধা দিলে বখাটে ওই যুবকরা মনুকে জামায়াত শিবির খেতাব দিয়ে বেধড়ক পিটিয়ে নিকটস্থ চিতায় ফেলে রাখে। মনুকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আরো ৭/৮জন। এরা হচ্ছেন, রাসেল(১৭), এমদাদ(১৯), মিজান, সজিব, রাজীব, রানা। হামলাকারীরা লুৎফর রহমানের একটি চায়ের দোকানও তছনছ করে ফেলে। হামলাকারীরা সকলেই ছাত্রলীগের কর্মী বলে অভিযোগ মনু ও তার পরিবারের। তবে ছাত্রলীগ সভাপতি ওবায়দুল ইসলাম টিটু এ ঘটনায় ছাত্রলীগের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীনবিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি