ব্রাজিল বিশ্বকাপের পরে ভয় পেয়ে গিয়েছিলেন নেইমার


ব্রাজিল বিশ্বকাপের দু:স্মৃতি এখনও ভুলতে পারেননি৷ এখনও ভুলতে পারেন না সেই পিঠের চোটের কথা৷ পিঠে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে- এমন ভয়ও পেয়ে বসেছিল ব্রাজিলের অধিনায়ক নেইমারকে৷ সেই দু:স্মৃতি এখনও তাড়িয়ে বেড়ায় ব্রাজিল অধিনায়ককে৷
এই প্রসঙ্গে নেইমার বলেন, “আমার কেরিয়ারের অনেক কঠিন মুহূর্ত রয়েছে৷ কিন্ত ব্রাজিলে বিশ্বকাপে যা হয়েছিল সেটাই সবচেয়ে কষ্টের স্মৃতি।” একইসঙ্গে তিনি বলেন, ‘‘দেশের মাটিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া ছিল আমার শৈশবের স্বপ্ন। কিন্তু একটা চোটের কারণে সব কিছুই খারাপ দিকে যায়৷ যা আমাকে ফুটবল ছাড়তেও বাধ্য করতে পারতো।” ওই চোট প্রসঙ্গে নেইমার বলেন,‘‘আমার জন্যে সেটা কঠিন এক সপ্তাহ ছিল। সৌভাগ্যবশত আমার পরিবার ও বন্ধুদের সঙ্গে ছিলাম আমি। এমন একটা সময়ে আপনার ভালোবাসার মানুষদের সাহায্য খুবই গুরুত্বপূর্ণ।”
এই সংক্রান্ত আরো সংবাদ


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন


শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন


চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন













