শুক্রবার, জুন ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ব্লগার খুনে সরকারের পৃষ্ঠপোষকতার সন্দেহ ইমরানের

মুক্ত চিন্তক ব্লগারদের ওপর হামলার বিষয়ে কথা বলতে গিয়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ড. ইমরান এইচ সরকার বলেছেন, সরকারের ভিতর থেকে পৃষ্ঠপোষকতা না থাকলে এভাবে একের পর এক হত্যাকাণ্ড সম্ভব না। হত্যাকাণ্ডের পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্লিপ্ত থাকছে।

শনিবার দুপুরে শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্ত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুলসহ দুর্বৃত্তদের হামলায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে এসব কথা বলেন ইমরান।

আহমেদুর রশীদ টুটুল হলেন জঙ্গিদের হামলায় নিহত মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক। গত ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে খুন হন অভিজিৎ।

ইমরান আরো বলেন, তারা (আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) প্রকৃত অপরাধীদের না ধরে ব্লগাররা কে কী লিখছে, কে কী বলছে তা নিয়ে ব্যস্ত থাকছে। এতে প্রকৃত অপরাধীরা আড়ালে থেকে যাচ্ছে এবং একের পর এক হত্যকাণ্ড ঘটিয়ে যাচ্ছে।

ব্লগার হত্যার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলো রাজনীতি শুরু করে বলেও অভিযোগ করেন গণজাগরণ মুখপাত্র। তিনি বলেন, হত্যাকাণ্ডের পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাদের গ্রেপ্তার করে, হুটহাট করে কেন তাদের ধরে, কেন পরে তাদের ছেড়ে দেয় তা আমার কাছে পরিষ্কার না। এ বছর চারজন ব্লগারকে হত্যা করা হয়েছে। এরপর যাদের গ্রেপ্তার করা হয়েছে কোন পরিস্থিতিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে সেটি আমাদের কাছে পরিষ্কার না।

ইমরান বলেন, ব্লগারদের ওপর হামলা শুধু ব্লগারদের ওপর হামলা নয়, এটা মুক্তচিন্তার উপর হামলা। এইসব হামলার পর আইন-শৃঙ্খলা বাহিনী দুএকজনকে ধরে আন্দোলন দমিয়ে দেয়ার চেষ্টা করে বলেও অভিযোগ ইমরানের।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি