রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বড় বোন প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় ছোট বোন ধর্ষিত

ময়মনসিংহে এক বখাটের প্রেমের প্রস্তাবে বড় বোন রাজি না হওয়ায় ৭ম শ্রেণিতে পড়ুয়া ছোট বোনকে ধর্ষণ করেছে ওই বখাটে ও তার সঙ্গীরা।

শনিবার (২১ মে) সন্ধ্যায় শহরের কেওয়াটখালী এলাকায় ঘটনাটি ঘটেছে।

ধর্ষিতা স্কুলছাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে স্থানীয় বখাটে হৃদয়সহ ৪ জনকে আসামি করে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত হৃদয়কে (২০) গ্রেফতার করেছে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানায়, কেওয়াটখালী এলাকার লিটন মিয়ার বখাটে পুত্র ও বিদ্যুত মিস্ত্রী হৃদয় স্থানীয় কলেজ পড়ুয়া তরুণীকে (১৭) প্রায়ই উক্ত্যক্ত করতো। এক পর্যায়ে সে বিয়ের প্রস্তাবও দেয়। কিন্তু মেয়েটি ও তার পরিবার ওই বখাটের সঙ্গে বিয়েতে রাজি না হওয়ায় ক্ষেপে যায় হৃদয়। এরপর শনিবার বিকেলে হৃদয় এবং তার তিন বন্ধু আকাশ, নাহিদ ও সুমন নানা কৌশলে সেই তরুণীর ছোট বোনকে ব্রহ্মপুত্র নদ পাড়ে ডেকে নিয়ে যায়। সন্ধ্যা ঘনিয়ে এলে হৃদয় তাকে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় শনিবার রাতেই মেয়েটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে অনেকটা সুস্থ বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত