শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভাইকে বাঁচাতে গিয়ে গণধর্ষণের শিকার হলো বোন!

ভাইকে আক্রান্ত হতে দেখে ছুটে গিয়ে বাঁচাতে চেয়েছিলেন বোন। তারই জেরে গণধর্ষণ করা হয় বীরভূমের নলহাটির কাকগ্রামের তরুণীকে। তিনি এখন ভর্তি আছেন রামপুরহাট মহকুমা হাসপাতাল। নির্যাতিতা জানিয়েছেন, ভাইকে ওরা মারছিল, প্রতিবাদ করলে আমাকে পুকুরের জলে ফেলে দেয়, পরে পাড়ে তুলে গণধর্ষণ করে।

পরিবারের দাবি, ঘটনাস্থল থেকে বাড়িতে গিয়ে নির্যাতিতার ভাই ঘটনার কথা জানায়। নলহাটি থানায় অন্তত ১০-১৫ বার ফোন করেন নির্যার্তিতার বাবা ও স্থানীয় ক্লাবের সদস্যরা। কিন্তু যাচ্ছি যাব করেও পুলিশ আসেনি।

নির্যাতিতার বাবা জানিয়েছেন, রাত সাড়ে নটার সময় থানা থেকে বলা হয়, গাড়ি নেই, আসতে পারব না, তোমরা থানায় এসো। তারপর অচৈতন্য মেয়েকে একটি গাড়িতে নিয়ে থানায় যান নির্যাতিতার মা-বাবা। কিন্তু পদক্ষেপ নেওয়ার বদলে থানায় জোটে পুলিশের হুমকি।

নির্যাতিতার বাবা আরও জানান, থানায় মেয়েকে বলা হয়, মিথ্যে কেন বলছ? এতজন রেপ করলে তুমি বেঁচে থাকতে? আমাকে বলে তুমিও মিথ্যে বলছ, মেয়ের বিয়ে হবে না।

থানা থেকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র, পরে নির্যাতিতাকে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সকালে থানায় গেলে নির্যাতিতার পরিবারকে ফের হেনস্থা করা হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, পুলিশ নিজেই অভিযোগপত্র লিখে দেয়। যদিও সেখানে গণধর্ষণের কোনও উল্লেখই নেই!

সোমবার রাতে হাসপাতালে নির্যাতিতার মাকে দিয়ে পুলিশ জোর করে সাদা কাগজে সই করিয়ে নেয় বলেও অভিযোগ। গণধর্ষণকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সোমবার ৬ নাবালককে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের পাশাপাশি অভিযুক্ত পুলিশকর্মীদেরও কঠোর শাস্তি দাবি করেছে নির্যাতিতার পরিবার।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত