মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভাতিজার হাতে চাচী খুন: খুনি গ্রেফতার: কুড়িগ্রামে

পারিবারিক কলহের জের ধরে কুড়িগ্রামে ভাতিজার কাঠের লাঠির আঘাতে চাচী রাবেয়া খাতুন (৫৫) এর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় কুড়িগ্রাম পৌর এলাকার সিএন্ডবি ঘাট এলাকায়। এ ঘটনায় ঘাতক জানু মিস্ত্রী(৩০) কে এলাকাবাসী আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। এ ঘটনায় গুরুতর আহত জানুর মা আঞ্জু বেগম ও বাবা আহাদ আলীকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কুড়িগ্রাম পৌরসভার সিএন্ডবি ঘাট এলাকার ওমেদ আলী কৃষকের পূত্র রাজমিস্ত্রী জানু একটু উচ্ছশৃঙ্খল ধরণের। তার স্ত্রী লাইজু বেগম একটি সরকারি প্রাথমিক স্কুলে শিক্ষকতা করেন। ঘটনার সময় প্রশিক্ষণের জন্য তিনি শহরের কিশলয় স্কুলে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার বিকালে জানু মা আঞ্জু বেগম বসচায় জড়িয়ে যায়।

এক পর্যায়ে জানু হঠাৎ উত্তেজিত হয়ে কাঠের লাঠি দিয়ে মাকে আঘাত করে। এসময় বাবা ওমেদ আলী এগিয়ে এলে তাকেও আঘাত করে। এতে দৃজনই রক্তাক্ত আহত হয়। এই পরিস্থিততিতে জানুর চাচী রাবেয়া খাতুন জানুকে আটকাতে এগিয়ে আসে। এতে উত্তেজিত জানু চাচীকে মাটিতে ফেলে লাঠি দিয়ে উপর্যপুরি আঘাত করলে সেখানেই তার মৃত্যু হয়। নিহত রাবেয়া খাতুন ওই এলাকার আহাদ আলী ঠিকাদারের স্ত্রী।

ঘটনার সত্যতা স্বীকার করে সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) মাসুদ আলম জানান, ঘটনাস্থল পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ পরিদর্শন করেছেন। খুনের অভিযোগে জানু নামে একজনকে আটক করা হয়েছে। এছাড়াও আহত জানুর মা ও বাবাকে চিকিৎসার জন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুুতি চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত