বুধবার, জুন ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভারতের গোলাবর্ষণে ৯ পাকিস্তানি নিহত

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের লাওয়াত এলাকায় ভারতীয় সেনাবাহিনীর গোলার আঘাতে একটি যাত্রীবাহী বাসের নয় যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১১ জন।

পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাত দিয়ে দেশটির গণমাধ্যম দ্য ডন এ তথ্য জানিয়েছে।

ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাতে যাওয়া একটি অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করেও ভারতীয় বাহিনী হামলা চালায় বলে অভিযোগ আইএসপিআরের।

সব মিলিয়ে আজ বুধবার ভারতীয় বাহিনীর আলাদা গোলার আঘাতে ১০ জন সাধারণ মানুষ নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।

পাকিস্তানের নিলম ভ্যালির পুলিশ সুপার জামিল মীর ডনকে জানান, ভারতীয় বাহিনীর ছোড়া গোলার আঘাতে ভারত-পাকিস্তান সীমান্তবর্তী লাওয়াত শহরে যাত্রীবাহী ওই বাসটির নয় যাত্রী নিহত হন। এর মধ্যে চারজনের লাশ ও ১১ জন আহতকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকি পাঁচটি লাশ এখনো দুর্ঘটনাকবলিত বাসটির ভেতরেই রয়েছে। যাত্রীবাহী ওই বাসটি মুজাফ্ফরাবাদে যাচ্ছিল।

এর আগে আজ স্থানীয় সময় সকাল পৌনে ৯টার দিকে কাশ্মীরের নাকইয়াল এলাকায় ভারতীয় সেনাবাহিনীর হামলায় একজন নিহত ও ছয়জন আহত হন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প