ভারতের ৭ হাজার ওয়েবসাইট হ্যাক করলো পাকিস্তানি হ্যাকার


ভারতের ৭ হাজার ৭০টি ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানের হ্যাকার গ্রুপ। মঙ্গলবার পাকিস্তানি হ্যাকাররা হ্যাক করা এই তালিকা প্রকাশ করেছে। যার মধ্যে রয়েছে অনেকগুলো সরকারি ওয়েবসাইটও। ভারতে ২০১০ সাল থেকে এই পর্যন্ত মোট ১৪৯০টি সরকারি ওয়েবসাইট হ্যাক হওয়ার ঘটনা ঘটেছে, এই তথ্য জানিয়েছে ভারতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
এরপরই প্রশ্ন উঠেছে দেশটির সরকারি নথিপত্রের নিরাপত্তা নিয়ে। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশ মনে করছে, ভারতীয় ওয়েবসাইটগুলোর কোডিং এতই সহজভেদ্য যে খুব সহজেই তা যে কেউই হ্যাক করতে সক্ষম হচ্ছে।
পাকিস্তানি হ্যাকার গ্রুপগুলোর মধ্যে ‘হেক্সরস ক্রিউ’-এই হ্যাকার গ্রুপই সবথেকে বেশি আলোচিত। ভারতীয় গোয়েন্দারা মনে করছেন হ্যাকার হেক্সরসই এই হ্যাকিংয়ের মূল চক্র। অতীতে এই হ্যাকার গ্রুপ ভারতের টাটা মোটোরস, তাজমহল সহ আরও অনেক রাজনৈতিক দলের সাইট হ্যাক করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













