ভারতে এবার গরুর পরিচয়পত্র!


গরু নিয়ে ভারতে মাতামাতির খবর সবারই জানা। এবার জানা গেছে বিভিন্ন রাজ্যে গরুর জাত নিশ্চিত করতে দেওয়া হচ্ছে গরুর পরিচয়পত্র। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে দেশটির বিভিন্ন রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তর এবার তৈরি করছে গরুর বিভিন্ন তথ্যসংবলিত পরিচয়পত্র।
দেশটির প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যমটি জানায়, এই প্রকল্পের অধীনে গরুর সব তথ্য সংরক্ষিত থাকবে দপ্তরের সার্ভারে। গরুর কানে ঝোলানো ট্যাগে লেখা থাকবে ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর (ইউআইএন)। এই নম্বর ধরে প্রাণিসম্পদ বিকাশ দফতরের সার্ভারে ক্লিক করলেই উঠে আসবে গরুটি সম্পর্কে সব তথ্য।
তবে প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের ওই কর্মকর্তা জানিয়েছেন, সব গরুরই যে এই মুহূর্তে ইউআইএন নম্বর দেওয়া হবে তা কিন্তু নয়। প্রাথমিকভাবে কৃত্রিম প্রজনন ঘটানো গরুদেরই ঠিকানা তৈরি করা হবে।
কী কী থাকবে সেই তথ্যভাণ্ডারে? জ্যেষ্ঠ ওই কর্মকর্তা জানান, প্রথমত তার বাবা-মা কোন প্রজাতির? মালিকের নাম কী? ঠিকানা কী? গরুর কানে ঝোলানো ট্যাগে লেখা মাত্র ৪ সংখ্যার নম্বর দিয়ে প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের সার্ভারে ক্লিক করলেই উঠে আসবে গরুটির সকল তথ্য।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













