শুক্রবার, জুন ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভারতে গাছে বাসের ধাক্কা, চার মেডিক্যাল শিক্ষার্থীসহ ৫জন নিহত

ভারতের বিজয়ওয়াড়া-হায়দরাবাদ জাতীয় সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের। মৃতদের মধ্যে ৪ জন ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে মেডিক্যালের ছাত্র বলে জানা গেছে। ঘটনায় আহত ওই বিশ্ববিদ্যালয়ের ২০ জন ছাত্রছাত্রী। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল রাত ১১টা নাগাদ দ্রুতগতিতে থাকা বাসটি গোল্লাপুডির কাছে একটি গাছে ধাক্কা মারে। যার ফলে ঘটে দুর্ঘটনাটি। বাস চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল বলেও অভিযোগ আহত ছাত্রছাত্রীদের।

মেডিক্যাল ছাত্রছাত্রীদের তরফে জানা গেছে, আমালপুরম থেকে হায়দরাবাদে বাসে করে ফিরছিলেন ৪৮ জন ছাত্র। মাঝপথে বিজয়ওয়াড়ায় নেমে বেশকিছু জায়গা বেড়াতে যান ছাত্রছাত্রীরা। গতকাল সকালে ঘুরতে গিয়ে বাসের ভেতরই বেশ কয়েকজন ছাত্রছাত্রীরা তাদের ওয়ালেট ফেলে যায় বাসে। তাঁদের অভিযোগ, পরে বাসের মধ্যে থেকে ওয়ালেট নিতে এলে দেখে টাকা চুরি হয়েছে। যা নিয়ে চালকের সঙ্গে বচসা হয় তাঁদের।
ছাত্রছাত্রীরা আরও জানিয়েছেন, আজ গাড়ি ছাড়ার আগেও মদ খাওয়া নিয়ে তাঁদের সঙ্গে ঝামেলা বাধে চালকের। কিন্তু, তাদের কথা শোনেননি চালক, এমনটাও অভিযোগ ছাত্রছাত্রীদের। গোল্লাপুডি পৌঁছনোর পর থেকেই গাড়িতে গতি বাড়াতে থাকেন চালক। এরপরেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে গাড়িটি। যার জেরেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ছাত্রের। বাকিরা হাসপাতালে চিকিৎসা চলার সময় মারা যান।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প