শুক্রবার, জুন ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভারতে দুটি ট্রেনের সংঘর্ষে নিহত ৫, আহত ২৫

 ভারতের আসাম থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে একটি মালবাহী ট্রেনের সংঘর্ষে ৫ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

সোমবার (১৭ জুন) সকালে দার্জিলিং জেলায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী, মালবাহী ট্রেনের ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এর ফলে কলকাতা থেকে শিলিগুড়ির রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

দার্জিলিং পুলিশের এডিশনাল এসপি অভিষেক রায় জানান, “কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে মালবাহী ট্রেন ধাক্কা দিয়েছে। এতে ৫ জন নিহত এবং ২৫ থেকে ৩০ জন আহত হয়েছেন। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে। গ্যাসকাটার দিয়ে মালবাহী ট্রেনের ইঞ্জিন বের করতে হবে। আহতদের একটি অস্থায়ী স্থানে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখান থেকে প্রয়োজন অনুযায়ী হাসপাতালে পাঠানো হচ্ছে। আহতদের অবস্থা স্থিতিশীল।”

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে নির্ধারিত সময়েই রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নীচবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝামাঝি দুর্ঘটনা ঘটে। পেছন থেকে একটি মালবাহী ট্রেন এসে এই ট্রেনটিতে ধাক্কা দেয়, যার ফলে দুটি কামরা লাইনচ্যুত হয়ে পাশের দিকে পড়ে যায়।

এই দুর্ঘটনার খবর পেয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, “দার্জিলিঙের ফাঁসি দেওয়া এলাকায় ট্রেন দুর্ঘটনার খবর পেয়েছি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালবাহী ট্রেন ধাক্কা মেরেছে শুনেছি। জেলা প্রশাসন, পুলিশ, চিকিৎসক এবং অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধারকাজ শুরু হয়েছে।”

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প