ভারতে পদদলিত হয়ে নিহত ২


ভারতের লখনউ প্রদেশে বহুজন সমাজবাদী পার্টির র্যালিতে পদদলিত হয়ে দুই নারী নিহত হয়েছে। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত দুই ডজন মানুষ। রোববার সকালে প্রদেশের আলমবাগে এ হতাহতের ঘটনা ঘটেছে।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে সমাজবাদী পার্টির নেত্রী মায়বতীর ভাষণের সময় পদপিষ্টের ঘটনা ঘটেছে। সমাবেশে ৫ লাখেরও বেশি মানুষ জমায়েত হয়েছিলেন।
দলটির প্রতিষ্ঠাতা কানশি রাম ২০০৬ সালের ৯ অক্টোবর মারা যান। কানশির স্মরণে ওই র্যালির আয়োজন করা হয়েছিল।
রোববার সকাল ১২টার দিকে শত শত মানুষ শহরের ইকোগার্ডেনের প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় পদদলিত হয়ে ঘটনাস্থলে দুই নারীর প্রাণহানি ঘটে। আহতদের উদ্ধারের পর লোকবন্ধু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













