ভারতে বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলা, গোলাগুলিতে নিহত ৬


ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোট বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। আজ শনিবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।
টাইমস অব ইন্ডিয়ার (টিওআই) খবরে বলা হয়, ওই বিমানঘাঁটির পাশের কোনো ভবন থেকে সেনাবাহিনীর পোশাকে অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ সদস্যরা। তাদের গুলিতে দুই সন্ত্রাসী নিহত হয়।
হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেসসহ আরো কিছু গণমাধ্যমে পাওয়া খবরে জানা যায়, আনুমানিক চার থেকে পাঁচজন সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। তাদের ঠেকাতে ওই ঘাঁটির চারপাশ ঘিরে রেখেছে পুলিশ সদস্যরা। সেনাবাহিনীকে ডেকে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে অমৃতসর বর্ডার রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) কুনওয়ার বিজয় প্রতাপ সিং টিওআইকে বলেন, সন্ত্রাসীদের দমনে অভিযানের সময় পুলিশের গুলিতে দুজন নিহত হয়। এখনো অভিযান চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন













