ভারত-পাকিস্তানের তুমুল উত্তেজনা, পুতিনকে আমন্ত্রণ


ভারতের সাথে তুমুল উত্তেজনার মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। একটি জ্বালানি পরিবহন কেন্দ্র উদ্বোধনের জন্য চলতি মাসের মাঝামাঝি তাকে পাকিস্তান যাওয়ার দাওয়াত দেয়া হয়েছে।
এদিকে দুই দেশ পাকিস্তানের জামশোরোতে একটি ৬০০ মেগাওয়াট গ্যাসচালিত বিদ্যুৎক্দ্রে স্থাপনে একমত হয়েছে।সিএএসএ-১০০০ নামের প্রকল্পটি ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। কিরজিগস্তান ও তাজিকিস্তান ট্রান্সমিশন লাইনের মাধ্যমে পাকিস্তানে বিদ্যুৎ সরবরাহ করবে।
সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। ভারতের আপত্তি উপেক্ষা করে বর্তমানে রুশ সৈন্যরা পাকিস্তানের সাথে যৌথ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে। রাশিয়ার কাছ থেকে অস্ত্রও সংগ্রহ করছে পাকিস্তান।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













