মহিলাকে বিবস্ত্র করে মারধর, অভিযোগ বিএসএফের বিরুদ্ধে
মহিলাকে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ উঠল বিএসএফের বিরুদ্ধে। নির্যাতিতা ভারতের কুলেরনধাট অঞ্চলের বাসিন্দা। শুধু মারধর নয়, ওই মহিলার গোপনাঙ্গে আঘাত করা হয় বলেও অভিযোগ।
স্থানীয় সূত্রের খবর, ওই মহিলা বৃহস্পতিবার হেলেনচা থেকে ওষুধ কিনে বাড়ি ফিরছিল। মাঝপথে বাগদা ক্যাম্পের পাঁচ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ সদস্যরা তার কাছে আই কার্ড দেখতে চায়। তিনি তা দেখিয়ে দেন। এরপরে তারা পঞ্চায়েত প্রধানের নাম জানতে চায়। নাম বলতে না পারায় তাকে বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে বিবস্ত্র করে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে প্রথমে উত্তর ২৪ পরগণার বাগদার একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থা আরও খারাপ হলে তাকে বনগাঁ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যে ঘটনায় ওই অভিযুক্ত বিএসএফ জওয়ানের বিরুদ্ধে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এই বিষয়ে প্রথমে পুলিশের কাছে গেলেও কোন অভিযোগ পুলিশ নেয়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













