বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মাজন থেকে লিপস্টিক সহজেই ঘরে তৈরি করুন!

মাজন, চুলের রঙ কিংবা লিপস্টিক। এসব কিনতে আমরা মাসে-মাসে গাঁটের কত কড়ি গচ্চা দিই? কোনও হিসাব আছে? নেই৷ তাই তো? আবার দেখা যায় অনেকে দোকান থেকে টুথপেস্ট কিনেও মনের মতো ঝকঝকে দাঁত পান না৷ ব্র্যাণ্ডের পর ব্র্যাণ্ড পাল্টেও মেটে না সমস্যা৷

এবার বাদ দিন ওসব পেস্ট৷ নিজে বাড়িতেই তৈরি করুন মাজন৷ আপনার দাঁতের জেল্লা আর হাসি থেকে চোখ ফেরাতে পারবেন না পড়শিরাও৷ শুধু মাজনই নয়। লিপস্টিক কিংবা হেয়ার ডাই-ও এক্কেবারে ঘরোয়া পদ্ধতিতে বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। তাহলে আর গুচ্ছের পয়সা খরচ করে বাজারের কেমিক্যাল কিনে কিনে চুল-ত্বকের বারোটা বাজাতে হবে না। দেখে নেওয়া যাক সেই সহজ পদ্ধতিগুলো।

মাজন তৈরির উপায়toothpaste

উপকরণ:

এক চা চামচ বেকিং সোডা। আধ চা চামচ বিট নুন। এক ফোঁটা লবঙ্গ তেল। কয়েক ফোঁটা জল৷

প্রণালী: উপকরণগুলোকে একটি পাত্রে নিয়ে তাতে কয়েক ফোঁটা জল দিয়ে একটি থকথকে পেস্ট তৈরি করে নিন৷ এর পর আঙুল বা ব্রাশ দিয়ে দাঁতে মালিশ করুন৷ তারপরে জল দিয়ে ধুয়ে নিন৷ আপনার দাঁত চকচকে হবেই৷

 

লিপস্টিক তৈরির উপায়:

উপকরণ:

এক চা চামচ ওয়্যাক্স পাউডার। এক চা চামচ হলুদ মাখন অথবা সাদা মাখন। এক চা চামচ নারকেল তেল।lipstick

প্রনালী:

একটি পাত্রে জল দিয়ে তাতে ওয়্যাক্স পাউডার, মাখন এবং নারকেল তেল দিয়ে অল্প আঁচে গরম করে দিন৷ এবার লাল রঙের লিপস্টিকের জন্য তাতে দিন ১/৮ চা চামচ বীট পাউডার অথবা এক ফোঁটা ফুড কালার মিশিয়ে দিন৷ এরপর এতে অল্প চন্দন গুঁড়ো এবং পুদিনা পাতা বেটে দিয়ে দিন৷ এবার একটি প্লেটের উপরে ড্রপার দিয়ে একফোঁটার উপরে আরেক ফোঁটা করে ওই গরম থকথকে মিশ্রণটি দিন৷ এবার তা ফ্রিজে অন্তত আধ ঘন্টার জন্য রেখে দিন৷ তাহলেই তৈরি আপনার হোম মেড রেড হট লিপস্টিক৷

 

হেয়ার ডাইhair dye

উপকরণ:

১/৪ কাপ কালো ওয়ালনাট পাউডার। তিন কাপ জল। চা পাতা ভরা দু’-তিনটি টি ব্যাগ। একটি চা পাতা ছাড়া টি ব্যাগ৷

প্রণালী:

একটি পাত্রে জল নিন৷ এবার ফাঁকা টি ব্যাগে কালো ওয়ালনাট পাউডার নিয়ে ছ’ঘন্টা জলে ডুবিয়ে রেখে দিন৷ এবার ওই জল দিয়ে চুল ধুয়ে ফেলুন৷ প্রতিদিন এই ভাবে চুল ধুলে আপনার পাকা চুল প্রায় অদৃশ্য হয়ে যাবে৷ আপনি আরও কালো চুলের জন্য চা ব্যাগের লিকার পাতাও ব্যবহার করতে পারেন৷

এই সংক্রান্ত আরো সংবাদ

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

মানবদেহে আদার অনেক উপকার

আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?

বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন

  • ধনিয়া পাতার উপকারি গুণ
  • ওজন কমাতে যা খাওয়া যেতে পারে
  • প্রতিদিনের খাদ্যতালিকায় রসুন
  • আমলকি কখনো স্বাস্থ্যের জন্য ‘বিপজ্জনক’ হয়ে ওঠে
  • বাসি দই ও পান্তা ভাতের আশ্চর্যজনক উপকারিতা
  • স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর সবজি হলো লাউ
  • মৌসুমের সব রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ উঠল ৪৩ ডিগ্রিতে
  • যেসব অঞ্চলে টানা ৩ দিন ঝড়বৃষ্টি
  • ২৪ ঘণ্টা না যেতেই ফের কমলো স্বর্ণের দাম
  • গরমে চুলের যত্ন নেবেন কীভাবে?
  • একলাফে সোনার দাম ভ‌রিতে কমলো ৩১৩৮ টাকা
  • কত দিন পর পর টুথব্রাশ বদলাবেন?