শনিবার, অক্টোবর ৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মাঠে ছাগল রেখে বাড়ি ফেরার সময় ৮ম শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণ করল

পার্বতীপুরে খালু কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রী। গ্রাম্য শালিসে ধর্ষককে মাত্র ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ধর্ষিতার মার অভিযোগ মাতব্বররা জরিমানার টাকা দিতে চাইলেও একটি টাকাও দেয়া হয়নি তাদের।

ধর্ষিতা উপজেলার দক্ষিণ শালন্দার ছিটপাড়া এলাকার এক গার্মেন্টস কর্মীর কন্যা বলে জানা যায়। সরজমিনে গিয়ে জানা যায়, গত শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ফরিদপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী মাঠে ছাগল রেখে বাড়ীতে ফিরছিল। এ সময় নুর ইসলাম (২৭) তাকে অপহরণ করে নিজ বাড়ীতে নিয়ে মুখে স্কচটেপ লাগিয়ে এবং হাত বেঁধে ধর্ষণ করে। ধর্ষণকারী তার সম্পর্কে খালু।

হতদরিদ্র দিনমজুর স্কুল ছাত্রীর মা জানান, ঘটনার সময় তিনি কাজে গিয়েছিলেন। বিকেলে বাড়ীতে ফিরে মেয়ের কান্না দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদের পর ঘটনাটি জানতে পারে। তার দুই ভাই মাহাবুর ও মোহসেন গ্রাম্য মাতব্বরদের বিষয়টি জানান।

স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি শমসের আলী বলেন, ইউপি সদস্য মুকুল, মকবুল হোসেন, মোফাজ্জল হোসেনসহ ১৫-২০ জন গ্রাম্য মাতব্বর মিলে নুর ইসলামের বাড়ীর সামনে শালিসে বসে। ভোর রাত পর্যন্ত বৈঠকের পর ধর্ষণকারী নুর ইসলামের ৫০ হাজার টাকা জরিমানা করেন তারা।

চন্ডিপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগের স্থানীয় নেতা মমিনুল ইসলাম মুকুল বলেন, ৫০ হাজার টাকা জরিমানা করে ঘটনাটি মিমাংসা করে দিয়েছি। টাকা পাইনি। পেলে ধর্ষিতার পরিবারকে দেয়া হবে।

ইউপি চেয়ারম্যান আফছার আলী বলেন, ধর্ষণের ঘটনা এখন জানলাম। তবে ইউপি সদস্যের শালিস বৈঠক করা ঠিক হয়নি বলে জানান তিনি। পার্বতীপুর মডেল থানার ওসি মাহমুদ আলম বলেন, ধর্ষণের মিমাংসা করার ক্ষমতা কারো নেই। এ বিষয়ে কেউ থানায় অভিযোগ নিয়ে আসেনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত