মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মাদার তেরেসার উত্তরসূরি সিস্টার নির্মলা আর নেই

মাদার তেরেসার উত্তরসূরি সিস্টার নির্মলা আর নেই। আজ মঙ্গলবার সকালে তিনি মারা গেছেন। কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন মিশনারিজ অব চ্যারিটির প্রধান সিস্টার নির্মলা। এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, মিশনারিজ অব চ্যারিটির এক কর্মকর্তা বলেন, মৃত্যুকালে সিস্টার নির্মলার বয়স ছিল ৮১ বছর। কলকাতার শিয়ালদহের সেন্ট জন’স চার্চে সিস্টার নির্মলার মরদেহ রাখা হয়েছে। আগামীকাল তাঁর মরদেহ কলকাতার মাদার হাউসে নেওয়া হবে। তাঁর শেষকৃত্য কাল বিকেলে হবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় সিস্টার নির্মলার মৃত্যুতে শোক জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদি টুইটারে দেওয়া ওই বার্তায় বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের কল্যাণে সিস্টার নির্মলা তাঁর জীবন উৎসর্গ করেছেন। তিনি তাঁর আত্মার শান্তি কামনা করেন।

এই ছবিটি ২০০৭ সালের মার্চ মাসে তোলা। কলকাতার দ্য মাদার হাউসে একটি সমাবেশে বক্তব্য দিচ্ছেন সিস্টার নির্মলা। ছবি: এএফপিটুইটারে দেওয়া এক বার্তায় ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী বলেন, সিস্টার নির্মলার মৃত্যুতে তিনি আন্তরিকভাবে দুঃখিত। তিনি নোবেলজয়ী মাদার তেরেসার আদর্শকে সামনে রেখে দরিদ্র মানুষের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন।

মাদার তেরেসার মৃত্যুর ছয় মাস আগে ১৯৯৭ সালের ১৩ মার্চ নির্মলা জোশি মিশনারিজ অব চ্যারিটির সুপিরিয়র জেনারেল হিসেবে নির্বাচিত হন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মাদার তেরেসা ও মিশনারিজ অব চ্যারিটিজের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প