শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মানিকগঞ্জে হুমকি দিয়ে মন্দিরের মাটি কেটে রাস্তা নির্মাণ

প্রাণনাশের হুমকি দিয়ে কালী মন্দিরের জায়গার মাটি কেটে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে ঠিকাদার আনিছের বিরুদ্ধে। জানা যায়, মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়নের হেলাচিয়া হতে তেরধোনা পর্যন্ত রাস্তা নির্মাণের কাজ পায় ঠিকাদার আনিছ। অধিক লাভের আশায় স্থানীয় অসহায় মানুষদের ও পশ্চিম হেলাচিয়া কালী মন্দিরের জায়গার মাটি কেটে রাস্তা নির্মাণ করেছিলেন এই ঠিকাদার।

একাধিকবার বারন করার পরেও না শুনে নিজের ক্ষমতার অপব্যবহার করে, সাধারণ মানুষের উপর জুলুম করে তার মাটি কাটার কাজ চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে উপায় না পেয়ে গত বুধবার ঘিওর থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন মন্দিরের দাতা পরিবারের সদস্য সুবির কুমার বিশ্বাস।

অভিযোগের সূত্রে জানা যায়, বান্দুটিয়া এলাকার আকালীর ছেলে আনিছ রাস্তার কাজ পাওয়ার পর থেকেই হেলাচিয়া গ্রামের সাধারণ মানুষের জমির মাটি জোর করে কেটে রাস্তা নির্মাণ করছিলেন। গত মঙ্গলবার রাতের আঁধারে পশ্চিম হেলাচিয়া কালী মন্দিরের জায়গার মাটি কেটে রাস্তায় ফেলছিলেন।

বারবার বারন করার পরেও তিনি মন্দিরের অধিকাংশ জমির মাটি কেটে ফেলেন। মাটি কাটার কারনে মন্দিরটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। মন্দিরের দাতা পরিবারের সদস্য সুবীর কুমার বিশ্বাস মাটি কাটতে বারন করলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন ওই ঠিকাদার।

মন্দিরের জায়গার মাটি কাটার বিষয়ে ঠিকাদার আনিছের কাছে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে উঠেন। কিন্তু মাটি কাটার বিষয়ে তার কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি।

এ বিষয়ে ঘিওর থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত