মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকের খন্ড-বিখণ্ড লাশ উদ্ধার, দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ


মালয়েশিয়ায় এক বাংলাদেশি শ্রমিকের খন্ড-বিখণ্ড লাশ উদ্ধার করা হয়েছে, যাকে হত্যার অভিযোগে আরও দুই বাংলাদেশিকে খুঁজছে দেশটির পুলিশ।
হত্যার শিকার বাংলাদেশি শ্রমিকের নাম আজাদ। তার বয়স ৩৮ বছর বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার মালয়েশিয়ার কেডাহ রাজ্যের কুয়ালামুডা জেলার সানগাই শহরের কামপাং পেংকালান এলাকার একটি বাসা থেকে আজাদের লাশ উদ্ধারহয় বলে রাজ্য পুলিশ প্রধান আসরি ইউসুফ জানিয়েছেন।
তিনি জানান, হত্যার শিকার আজাদের ৩১ বছর বয়সী প্রেমিকা কুদাহ পুলিশ সদরদপ্তরে ফোন করে উদ্বেগের কথা জানানোর পর পুলিশ গিয়ে আজাদের বাসায় তল্লাশি চালিয়ে লাশ উদ্ধার করে।
হত্যার সাথে জড়িত সন্দেহে নিহত আজাদের সঙ্গে একই বাড়িতে বসবাসরত দুই বাংলাদেশিকে সন্দেহ করা হচ্ছে।
ঘটনার পর থেকে পলাতক ওই দুই বাংলাদেশির একজন ৩৭ বছর বয়স্ক মো. জুলফিকার হিমায়িত খাবারের দোকানে এবং ৫০ বছর বয়স্ক মো. নুর একটি কারখানায় কাজ করতেন বলে পুলিশ জানিয়েছে।
নিহত আজাদের প্রেমিকার বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আসরি বলেন, “গত শনিবার ওই নারী আজাদের সঙ্গে তার বাড়িতে দেখা করতে গেলে ওই আজাদের দুই বাংলাদেশি ‘হাউসমেট’ তাকে বাসার ভেতরে ঢুকতে বাধা দেয়।
“সেই সময়ে তাদের একজনের হাতে জখম দেখতে পান তিনি।”
পুলিশ কর্মকর্তা আসরি জানান, খবর পেয়ে পুলিশ পৌঁছানোর পর বাসাটিকে তালাবন্ধ দেখতে পায়। পরে আজাদের প্রেমিকার কাছে থাকা বাড়তি একসেট চাবি দিয়ে তারা বাসায় ঢোকে।
তল্লাসির সময় রান্নাঘরের একটি কেবিনেটে তারা তিনটি প্লাস্টিকের বস্তা দেখতে পায়। যেগুলোর মধ্য থেকেধারালো অস্ত্র দিয়ে নিহত আজাদের বিচ্ছিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার করা হয়।
হত্যাকাণ্ডের শিকার আজাদ পাঁচমাস ধরে অভিযুক্ত জুলফিকার ও নুরের সঙ্গে একই বাসায় বাস করছিলেন।
নির্মাণ শ্রমিক আজাদের লাশ স্থানীয় সুলতানা বাহিয়া হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
অভিযুক্ত দুই বাংলাদেশির ছবি প্রকাশ করে তাদের ব্যাপারে কোনও তথ্য থাকলে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













