মা ও মেয়েকে ধর্ষণের চেষ্টা ইংরেজবাজারে


মা ও মেয়েকে ধর্ষণের চেষ্টা মালদহের ইংরেজবাজারে। বাধা দিতে গিয়ে আহত নরহাট্টা গ্রামের একই পরিবারের ৪জন। ঘটনার পর থেকে পলাতক দুই অভিযুক্ত। তদন্তে ইংরেজবাজার মহিলা থানা।
ইংরেজবাজার থানার নরহাট্টা গ্রামের লক্ষ্মীঘাটে মা মেয়েকে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা। অভিযুক্ত গ্রামেরই দুই যুবক মহিদুর শেখ ও কলিমুদ্দিন শেখ। সকালে বাড়িতে ঢুকে গৃহকত্রীকে ধর্ষণের চেষ্টা করে ওই দুই দুষ্কৃতী। মাকে বাঁচাতে এসে আক্রান্ত হয় মেয়েও। মা ও মেয়ের চিত্কারে বাড়ির পুরুষ সদস্যরা ছুটে এলে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীরা। প্রতিবেশীরা ছুটে এলে পালিয়ে যায় অভিযুক্তরা।
হাঁসুয়ার কোপে গুরুতর আহতরা ভর্তি মালদহ সদর হাসপাতালে। অভিযুক্ত মহিদুর ও কলিমুদ্দিন শেখ দীর্ঘদিন এলাকার মহিলাদের বিরক্ত করত বলে অভিযোগ করেছেন বাসিন্দারা। ইংরেজবাজার মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













