শনিবার, জুন ২৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মেডিকেল কলেজ হাসপাতালের ছাদে গাঁজার ‘চাষ’!

আজ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালের নতুন ভবনের ছয়তলার ছাদে ওই গাছের খোঁজ পায় পুলিশ। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ছাদে সযত্নে ‘চাষ’ করা হচ্ছিল একটি গাঁজার গাছ।

গাছটি পরিচর্যা করার সময় হাসপাতালের দুজন লিফট চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বেলা দুইটার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

গ্রেপ্তার হওয়া দুই লিফট চালক হলেন, জয়পুরহাটের রাজন শেখ (২২) ও বরিশালের অমিত কাওসার (২৩)। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) কাজী মাসুদ রানা জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ছাদে অভিযান চালিয়ে গাঁজার গাছটি জব্দ ও পরিচর্যারত অবস্থায় ওই দুই লিফটম্যানকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক গণপতি বিশ্বাস বলেন, ‘হাসপাতালের ছাদ থেকে গাঁজার গাছসহ গ্রেপ্তার হওয়া ওই দুই লিফটম্যান আমাদের নিয়মিত কোনো কর্মচারী নয়। গণপূর্ত বিভাগ এ হাসপাতালে লিফট সরবরাহ করেছে। তারা যে প্রতিষ্ঠানের মাধ্যমে লিফটগুলি সংগ্রহ করেছেন ওই দুই ব্যক্তি সেই কোম্পানির হয়ে এক বছর মেয়াদকালের জন্য কাজ করছেন।’

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার