মেলার নামে জ্যান্ত পুতুলের উলঙ্গ নৃত্য : ভিড় বাড়ছে শিক্ষার্থীদের
নীলফামারীর ডোমার উপজেলার টোলেরডাঙ্গা নামক স্থানে ম্যাজিক শো ও পুতুল নাচের আড়ালে অশ্লীল নাচ প্রদর্শনের অভিযোগ উঠেছে। এক আওয়ামী লীগ প্রভাবশালী নেতার নেতৃত্বে এই অপতৎপরতা চালাচ্ছেন বলে এলাকাবাসীর অভিযোগে জানা গেছে।
এদিকে ওই আসরে জোড়াবাড়ি থেকে যাওয়া এক দর্শকের বাইসাইকেল চুরি যাওয়ার ঘটনায় রবিবার রাত ৯টার দিকে আয়োজকদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ফলে সেখানে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।সে সময় শো বন্ধ হয়ে যায়।পরে আয়োজকরা সোমবার(২৬ অক্টোবর) দুপুর ১২টার মধ্যে চুরি যাওয়া বাইসাইকেল ফেরত দিতে রাজি হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে পুনরায় শো শুরু হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের শেষ সীমানা টোলেরডাঙ্গা স্থানটি হলেও এর সাথে এই উপজেলার বামুনিয়া, পাঙ্গামটকপুর, গোমনাতী, কেতকীবাড়ি ও জোড়াবাড়ি ও ডিমলা উপজেলা বালাপাড়া ইউনিয়নের সীমান্ত সংযুক্ত।
টোলেরডাঙ্গা এলাকাটি দুরে হওয়ায় সেখানে ওই চার ইউনিয়নের দর্শক টানতে সেখানে পুতুল নাচের পরিবর্তে জীবন্ত নারীর অশ্লীল নাচ প্রদর্শন করা হচ্ছে৷ প্রতিঘন্টার শোর জন্য প্রতিজনের টিকেট করা হয়েছে ৫০ টাকা করে। গত ২২ অক্টোবর থেকে এই অবৈধ প্রদর্শনী চলছে৷ এলাকাবাসীর অভিযোগ সন্ধ্যা থেকে শুরু করে ভোর পর্যন্ত চলে এই আসর। জীবন্ত নারীর বস্ত্রহীন নাচ দেখতে উঠতি বয়সের তরুন যুবকরা হুমড়ী খেয়ে পড়েছে। ফলে তরুন ও যুবকরা বিপদগামী হচ্ছে। অনেকে সেখানকার অশ্লীল নাচের চিত্র মোবাইলে তুলে তা রবিবার রাতে সাংবাদিকদের কাছে পাঠিয়েছে। সেই ছবি দেখে অবাক হতে হয়।
আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার সত্বে মুঠোফোনে বলেন প্রশাসনের কোন বৈধ অনুমতি না পেলেও এলাকার এক প্রভাবশালী জনপ্রতিনিধির মাধ্যমেই চলছে। ওই আওয়ামী লীগ নেতা দাবি করেন, যাদু খেলা ও পুতুল নাচের নামে জুয়ার কোনো আসর এখানে নেই।
এদিকে ওই এলাকার সংশ্লিষ্ট ইউনিয়নের বেশ কিছু জনপ্রতিনিধি মুঠোফোনে ঘটনার কথা স্বীকার করে বলেন সরকার দলীয় নেতারা এই আসরে সরাসরি জড়িত থাকায় তারা এটি বন্ধ করতে অসহায় প্রকাশ করেন। তারা বলেন ‘পুতুল নাচের আসরে কোনো পুতুল নেই। আছে জীবন্ত নারী পুতুলের অশ্লীল নাচ।
এ ব্যাপারে ডোমার বোড়াগাড়ী ইউনিয়নের আওয়ামী লীগের সাধারন সম্পাদক মঞ্জুরুল ইসলাম ডনের সাথে মুঠোফোনে কথা বলা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুঁজার শেষ দিন থেকে এলাকার কিছু ছেলে পেলে এটি বসিয়েছে। তিনি স্বীকার করে বলেন প্রশাসনিক কোন বৈধ অনুমতি নেই। তবে থানা পুলিশের বিষয়টি জানা রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













