সোমবার, অক্টোবর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মেহেরপুরে ভুয়া র‌্যাব কর্মকর্তা আটক

মেহেরপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার সময় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার রাত ১০টার দিকে শহরের বড়বাজার এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম ইন্তেখার আহসান খান (৬২)। তিনি রাজশাহীর পুটিয়ার প্রয়াত আবুল আহাদের ছেলে। তিনি এক সপ্তাহ ধরে মেহেরপুর শহরের অনাবিল হোটেলে অবস্থান করছিলেন বলে জানায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে মেহেরপুর শহরের বড়বাজারে জব্বার আলী নামের এক ব্যবসায়ীর কাছে র‌্যাবের কর্মকর্তা পরিচয় দিয়ে চার হাজার টাকা হাতিয়ে নেন ইন্তেখার আহসান। এ সময় ব্যবসায়ীদের সন্দেহ হয়। পরে তাঁকে আটক করে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে সদর থানা পুলিশ ইন্তেখারকে আটক করে থানায় নেয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, রাত ১০টার দিকে র‌্যাব পরিচয় দেওয়া এক প্রতারককে স্থানীয় লোকজন আটক করে পুলিশে দিয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত