বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মেয়েকে দিয়ে জোর করে যৌন ব্যবসা, গ্রেফতার বাবা-মা

ভারতের কেরালা রাজ্যে নিজের মেয়েকে যৌন ব্যবসায় বাধ্য করার অভিযোগে মা ও সৎ পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। ১৩ বছর বয়সী ওই মেয়েকে উদ্ধার করে একটি সরকারি আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে।

মেয়েটি কাউন্সিলরদের জানান, তার পিতামাতা খদ্দেরদের সঙ্গে দেন-দরবার করে যৌনকর্মে বাধ্য করতো। ওই মা একটি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, মেয়ের জন্য একজন খদ্দেরের কাছে তিনি তিন হাজার রুপি দাম চেয়েছিলেন।

পুলিশ বলেছে, তারা ৪০ জনের মধ্যে ২৫ জন খদ্দেরকে সনাক্ত করেছে যারা কিশোরীটির সঙ্গে যৌনকর্ম করতে টাকা দিয়েছিল বলে ধারণা করা হয়। এ ঘটনার সঙ্গে যুক্ত থাকায় মেয়েটির মা-বাবা ছাড়াও একজন দালালসহ দশজনকে গ্রেফতার করা হয়েছে।

৩৭ বছর বয়সী ওই মায়ের মোট সাত সন্তান যাদের মধ্যে সবচেয়ে বড়টির বয়স ২৪ এবং ছোটটির বয়স চার বছর। তার স্বামী একজন গাড়িচালক হিসেবে কাজ করতেন এবং তিনি মেয়েটির ছবি দেখিয়ে খদ্দেরদের সঙ্গে দেন-দরবার করতেন বলে পুলিশ জানিয়েছে।

এই পরিবারটি কেরালার উত্তরে মালাপ্পুরাম জেলার কোট্টাকাল শহরের একটি ভাড়া বাসায় থাকতো।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত