মেয়েকে হত্যা করে পাষন্ড পিতার রক্ত পান!
বৃহত্তম ভারতে হর হামেসাই ঘটে চলেছে কোননা কোনো আলোচিত ঘটনা। এখানে দেব দেবীর দোহাই দিয়ে বেড়ে চলেছে অতিপ্রাকৃত শক্তির উপাসনা। এবার এই অতিপ্রাকৃত শক্তির উপাসনা করতে গিয়ে নিজের কন্যাকেই নির্মমভাবে হত্যা করে রক্ত পান করল এক দৈব ধর্মান্ধ পিতা।
৩৮ বছর বয়সী গিরজেশ পাল, একমাত্র সন্তান খুশিকে নির্বাক সুনিতার সামনে হত্যা করে রক্ত পান করে। সে তার নিজের মেয়ের রক্ত পান করার আগে একটি হাতুড়ি দিয়ে তাকে হত্যা করেছিল।
খুশির অসহায় মা সুনিতা দাবি করেন যে, মেয়েকে আক্রমণ করার পর দুঃখজনকভাবে গিরজেশ তার রক্ত পান করে। সুনিতা বলেন, ‘তিনি তার বাড়ির শান্তি ও আর্থিক স্থিতিশীলতা রক্ষার জন্য মেয়েকে সবার সামনে তার দেবীর নিকট বলিদান করেন’। তিনি আরও বলেন, ‘সকালে আমার মেয়ের লাশের পাশে ধূপ লাঠি এবং ফুল দিয়ে সাজানো হয়’।
ভারতের জাগুরা থেকে গ্রামবাসীদের একজন বলেন, ‘সবাই মেয়েটির ভয়ার্ত চিৎকার শুনেছে এবং তাকে সাহায্য করার জন্য এসেছিলেন কিন্তু তিনি মেয়েকে শক্ত করে ধরেছিল। তার মা তাকে বাঁচাতে চেষ্টা করেছিল কিন্তু তিনি তাকেও খুব জোরে আঘাত করে’।
অন্য একজন বলেছেন, ‘বেকার কৃষক অতিপ্রাকৃত (দৈবিক) ধর্মানুষ্ঠানের প্রতি নেশাগ্রস্ত হয়ে পরেছিল’। সুনিতা ও তার কিশোর পুত্র আক্রমণ বন্ধ করতে যথেষ্ট চেষ্টা করেছিল কিন্তু তারা খুশিকে বাঁচাতে পারেনি। গিরজেশকে তার নিজের মেয়েকে হত্যা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীনবিস্তারিত পড়ুন













