মোদির রাজ্যে ফের দলিত নির্যাতন


গো মাংস’ ইস্যুতে ভারত জুড়ে মুসলিম এবং দলিতদের ওপর নির্যাতন বন্ধে প্রধানমন্ত্রীর আহ্বানের পরই তার রাজ্যেই দলিতদের ওপর ফের নির্যাতন চালানো হয়েছে।
এর আগে ওই এলাকায় গো-রক্ষার নামে চারজন দলিত যুবককে বেধড়ক মারধর করা হয়।
জানা যায়, ওই এলাকায় স্বাধীনতা দিবস উপলক্ষে সমাবেশের আয়োজন করেছিল দলিতদের একটি সংগঠন। সেই সভা থেকে ফেরার পথে গির সোমনাথ জেলার সামতের গ্রামে মারধরের শিকার হয় ২০ জন দলিত ব্যক্তি।
হামলায় আহত মাভজিভাই সারভাইয়া গণমাধ্যমকে জানান, স্বাধীনতা দিবসের সভা শেষে বাড়ি ফেরার পথে হামলা চালানো হয়। এতে জড়িত ছিলেন সামতের গ্রামের প্রভাবশালী হিন্দু বাসিন্দারা।
হামলার সময় পুলিশ আশপাশে থাকলেও তাদের সহায়তা পাওয়া যায়নি বলেও অভিযোগ করেন মাভজিভাই।
তবে পুলিশের দাবি, গোলমাল থামাতে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়েছিল। লাঠিও চালানো হয়।
এদিকে দলিতদের ওই সভায় সিদ্ধান্ত নেয়া হয় যে, তারা আর গরুর চামড়া ছাড়ানোর কাজ করবে না। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত জমি প্রদানের দাবি জানিয়েছেন তারা। দাবি পূরণ না হলে শিগগিরই বৃহত্তর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলিত সদস্যরা।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













