মোদীর সার্জিক্যাল স্ট্রাইক কি কাজে আসবে! প্রশ্ন তুলল সেনা


কয়েকমিনিটের ব্যবধানে পাঁচশো ও হাজার টাকার নোট বাতিল করে দেশের মধ্যে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করে দিয়েছেন নরেন্দ্র মোদী। টাকা বাতিল ইস্যুতে প্রধানমন্ত্রী মোদীকে এই ভাষাতেই বিঁধল শিবসেনা।
শিবসেনা মনে করে, দুর্নীতি এক ধরনের মানসিকতা। এই মানসিকতা বদল না হলে এভাবে নোট বাতিল করে কালোটাকার সমস্যার কোনও সমাধান হবে না। কালোটাকা রোখাও যাবে না। শিবসেনার মুখপত্র সামনা-র সম্পাদকীয়তে টাকা বাতিল ইস্যুতে লেখা হয়েছে, গত মাসে মোদী পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক করেছেন। এবার কালো টাকার বিরুদ্ধে একপ্রকার সার্জিক্যাল স্ট্রাইকই করা হয়েছে। কিন্তু এই সার্জিক্যাল স্ট্রাইকের ফলে গোটা দেশজুড়ে বিশৃঙ্খলার তৈরি হয়েছে। ইচ্ছাকৃত করা হয়েছে।
এই প্রসঙ্গে মোদীর বিদেশ থেকে কালো টাকা বিষয়টি তুলে ধরে শিবসেনা। মুখপত্রে আরও বলা হয়েছে, বিদেশ থেকে কালোটাকা ফেরত আনবেন। তার কী হল? শিবসেনা মুখপত্রে দাবি করা হয়েছে, সার্জিক্যাল স্ট্রাইকের সময়ে দাবি করা হয়েছিল, ওই স্ট্রাইকের ফলে প্রতিবেশী দেশের ওপর চাপ সৃষ্টি করা যাবে। কালোটাকার বিরুদ্ধে এই অভিযানের পর বলা হচ্ছে ভারতের অর্থনীতির ওপরে এই অভিযান বিশেষ প্রভাব ফেলবে। কিন্তু পাক কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইকের পর পাকিস্তানের হামলা বন্ধ হয়নি। বরং বেড়েছে। এবার পাঁচশো ও হাজার টাকা তুলে নেওয়ার পর ভবিষ্যতই বলবে অর্থনীতির ওপর এর প্রভাব কতটা পড়বে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













