রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মোবাইল চুরির অভিযোগঃ কিশোরকে আটকে দুদিন ধরে নির্যাতন

মোবাইল চুরির অভিযোগ আনা হয় মেহেদী হাসান (১৪) নামের এক কিশোরের বিরুদ্ধে। দুই দিন ধরে তাকে ঘরের ভেতরে আর বৃষ্টিতে গাছের বেঁধে আটকে রাখা হয়। আর চলে নির্যাতন।

খবর পেয়ে গতকাল রোববার মেহেদীকে উদ্ধার করে পুলিশ। তখন মেহেদীর হাতে, পায়ে ও গলায় শিকল বাঁধা ছিল। মাদারীপুরের শিবচর উপজেলায় এ ঘটনা ঘটে। শিবচর থানা পুলিশ মেহেদীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

মেহেদীকে আটকে নির্যাতনের অভিযোগ ওঠেছে শিবচরের বাসিন্দা কামরুল ব্যাপারীর বিরুদ্ধে। কামরুল শিবচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার ব্যাপারীর ভাই।

মেহেদীর পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে কামরুলকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে কামরুলের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে বলে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, কিশোর মেহেদী শিবচরের কাদিরপুর ইউনিয়নের পাশে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকে নগর পশ্চিম কাজীকান্দি গ্রামের বাসিন্দা। সে স্থানীয় ক্যাবল অপারেটর প্রতিষ্ঠানের কর্মী। বিভিন্ন গ্রামে ডিস লাইনের সংযোগ ও মেরামতের কাজ করে।

ঈদের আগে মেহেদী কামরুল ব্যাপারীর বাড়িতে ডিসের লাইনের কাজ করে। ওই সময় কামরুলের দুটি মোবাইল ফোনসেট হারিয়ে যায়। এরই জের ধরে গত শনিবার মেহেদীকে বাড়িতে ডেকে আনেন কামরুল।

মেহেদী জানায়, আসার পরই মোবাইল চুরির অভিযোগে তাকে মারধর করতে থাকেন কামরুল। এরপর গাছের সঙ্গে বৃষ্টির মধ্যেই বেঁধে রাখেন। পরে হাত, পা ও গলায় শিকল বেঁধে ঘরে আটকে রাখে। এ সময় কামরুল অনেক মারধর করে বলে জানায় মেহেদী।

স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে গতকাল রোববার সন্ধ্যা ৬টায় পুলিশ মেহেদীকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় মেহেদীকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে শিবচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শাহিদা তাসনিম মুনমুন বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে মেহেদীকে আনা হয়। প্রাথমিকভাবে আমরা যা দেখলাম তার দুই হাঁটু ফুলে আছে। দুই পায়ে এবং সারা শরীরে আঘাতের চিহ্ন আছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর এক্স-রে করতে দেওয়া হয়েছে। এর ভিত্তিতে পরবর্তী চিকিৎসা দেওয়া হবে।’

যোগাযোগ করা হলে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, মেহেদীকে উদ্ধার করার সময় অভিযুক্ত কামরুলকেও আটক করা হয়। কিন্তু ভাইস চেয়ারম্যান দেলোয়ার তাঁর ভাইকে আটকে বাধা দেন। পরে অবশ্য কামরুলকে আটক করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত