বুধবার, জুন ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তোলায় শিক্ষকের কারাদণ্ড

পটুয়াখালীর বাউফলে এইচএসসি সমমানের আলিম পরীক্ষার হলে মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তোলার অপরাধে এক শিক্ষককে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পটুয়াখালীর বাউফলে এইচএসসি সমমানের আলিম পরীক্ষার হলে মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তোলার অপরাধে এক শিক্ষককে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে পোনাহুরা ইসলামিয়া নেছারিয়া সিনিয়র মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিক কুমার কুন্ড এ সাজা দেন।

দণ্ডপ্রাপ্ত মামুনুর রশিদ ফেরদৌস (৩৯) উপজেলার কারখানা দারুল ইসলাম আলিম মাদ্রাসার আরবি বিষয়ের প্রভাষক। ঘটনার পরপর তাকে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বাউফলের উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার পোনাহুরা ইসলামিয়া নেছারিয়া সিনিয়র মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে আলিম আরবি দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে মামুনুর রশিদ ফেরদৌস অনুমতি ছাড়া পরীক্ষা হলে প্রবেশ করে একটি কক্ষে গিয়ে মোবাইল ফোনে  প্রশ্নপত্রের ছবি তোলেন। 

ওই কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত উপজেলা আনসার-ভিডিপি অফিসার মাসুম বিল্লাহ তাকে হাতেনাতে আটক করে এবং মোবাইল ফোনটি জব্দ করেন। 

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক কুমার কুন্ড ঘটনাস্থলে গিয়ে তাকে তিন মাসের কারাদণ্ড দেন। 

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার