যুক্তরাষ্ট্রের মেমফিসে মাকড়সার হামলা!
জঙ্গি হানার আশঙ্কায় নয়, তবে লাখো লাখো মাকড়সার ভয়ে বাস্তুহারা হওয়ার আশঙ্কায় রয়েছেন মার্কিনিরা!
হঠাৎ করেই আমেরিকার মেমফিস শহরে লাখ লাখ মাকড়সা ঢুকে পড়ছে। ছড়িয়ে পড়েছে শহরের প্রতিটি ঘরেই। ইনসেক্টিসাইডেও কোনও কাজ হচ্ছে না।
যার জেরে রীতিমতো ঘর ছেড়ে পালানোর জোগার হয়েছে বাসিন্দাদের।
তবে মেমফিস জু-র কিউরেটর স্টিভ রেইচলিং শহরের বাসিন্দাদের অভয় দিয়েছেন। তিনি বলেন, আতঙ্কের কিছুই নেই। ‘মাস ডিসপারসল’ বা এক সঙ্গেই ছড়িয়ে পড়ার জন্য এই ঘটনা। তবে মাকড়সার এই প্রজাতি সম্পূর্ণ অক্ষতিকারক বলে তিনি জানান।
কী কারণে তাদের হঠাৎ মাস ডিসপারসল হয়েছে তা অবশ্য এখনও জানা যায়নি।
কিউরেটর যাই বলুন না কেন। মাকড়সা নিয়ে নাস্তানাবুদ শহরের বাসিন্দারা। বিশেষ করে বাচ্চাদের নিয়েই উদ্বিগ্ন তারা। গতকালই বিছানার উপরে ২০টি মাকড়সা দেখেছেন ইদা মরিস নামে এক বাসিন্দা। বলেন, ‘‘যেখানেই তাকাই মাকড়সার দল ঘুরে বেড়াচ্ছে। কিছুতেই তাড়ানো যাচ্ছে না। ঘরে থাকতেই ভয় পাচ্ছি।’’
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













