সোমবার, জুন ১৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে আবারো বিমান চলাচল করবে

মার্কিন যুক্তরাষ্ট্র ও কিউবা দেশ দুটি আবারো বাণিজ্যিক ফ্লাইট চলাচলের জন্য এক সমঝোতায় এসেছে।
নাম প্রকাশ না করে কিউবা ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন এ বিষয়ে একটি ঘোষণা খুব তাড়াতাড়ি আসবে।
তবে কবে নাগাদ এই বিমান চলাচল শুরু হবে তার দিনক্ষণ এখনি বলা সম্ভব হচ্ছে না কারণ কিউবার সরকার ও যুক্তরাষ্ট্রের বিমান সংস্থাগুলোর মধ্যে যে আলোচনা হবে সেটাতে কয়েক মাস সময় লাগতে পারে।
দীর্ঘদিনের শীতল সম্পর্কের পর গত বছরই দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক তরতাজা করা হয়।
৫৪ বছর পর মার্কিন যুক্তরাষ্ট্র, কিউবার হাভানাতে এ বছরের আগস্টে দূতাবাস খোলে।
এমন পরিস্থিতিতে বিমান চলাচলের বিষয়ে দুদেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
এক হিসেবে বলা হচ্ছে এ বছরের কিউবা ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভ্রমণের পরিমাণ ৫০ শতাংশ বেড়েছে।
হাজার হাজার আমেরিকার নাগরিক এই দ্বীপরাষ্ট্রটিতে ভ্রমণে যান। মাসের পর মাস সেখানকার হোটেল গুলো বুক করেন তারা।
কিন্তু তাদেরকে এই ভ্রমণের ব্যবস্থা করতে হয় কঠিন সব উপায়ে, হয় চার্টার ফ্লাইট বুক করে নতুবা তৃতীয় কোন দেশ হয়ে যেতে হয়।
আনুষ্ঠানিক চুক্তি হলে ধারণা করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দিনে এক ডজনের বেশি বিমান যাতায়াত করবে কিউবাতে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প