শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যে কারণে ছিনতাইয়ে নামলো পুলিশের স্ত্রী

ভারতের মুম্বাইয়ের পুলিশ এক ‍নারী ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। সোমবার ওয়াদালার বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। কিন্তু কেন? পুলিশের এক কর্মকর্তা জানান, ৪০ বছর বয়সী উষা কাটকার ৫৮ বছর বয়সী অশোক রাজভি কাম্বেল নামের একজনকে টার্গেট করেছিলেন। অশোকের হাতে একটি ব্যাগ ছিল।

অশোক পুলিশকে জানান, তার ছেলের বিবাহ উপলক্ষ্যে এই টাকা ব্যাংক থেকে তুলেছিলেন। তিনি বাড়ি যাচ্ছিলেন। অবশ্য এর আগে তিনি একটি হোটেলে বসে মদ খেয়েছিলেন। হোটেল থেকে বের হওয়ার পর অশোকের ব্যাগটি ছিনিয়ে নেয় উষা। ব্যাগে ২০ হাজার টাকা এবং মোবাইল ফোন ছিল। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ছিনতাইকারী ওয়াদালায় গিয়েছে। পরে ওয়াদালার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে ওই নারী জানান, তার স্বামী পুলিশের একজন কনস্টেবল। তার স্বামীর নাম কিষাণ কাটকার।

কিন্তু কেন উষা ছিনতাই করতে গেলেন? উষা জানান, কিষাণ কুরলা থানায় ছিলেন।২০১১ সালে তিনি গ্রেফতার হন।তিনি একদিন ট্রেনে যাচ্ছিলেন এবং ওই সময় তিনি কর্তব্যরত ছিলেন। কিন্তু দুর্ঘটনাবশত তার বন্দুক থেকে গুলি বের হয়ে একজনকে আহত করে। জানা যায়, কিষান তখন মাতাল ছিলেন। তার গ্রেফতারের পর আর সংসার চলছিল না। সেজন্য বাধ্য হয়েই ছিনতাইয়ের কাজে নেমে পড়েন পুলিশের স্ত্রী।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত