যে ভাবে বাবার জীবন বাঁচাল ৫ বছরের শিশু !


বাইরে কনকনে ঠাণ্ডা। মা কাজ করছে নাইট শিফটে, ৬ মাইল দূরে। এদিকে রাতে হলো বাবার হার্ট এ্যাটাক।
মাকে খবর দিতে দুই বছর বয়সী ছোট বোনকে বাবার পাশে শুইয়ে শিশুটি বের হয়ে পড়ে নিজের সাইকেল নিয়ে। সময়মতো মাকে খবর দেওয়ায় ডাক্তারের কাছে নিতে বেগ পেতে হয়নি শিশুটির বাবার। আর তাতেই এ যাত্রায় রক্ষা পেল বাবার জীবন।
ঘটনাটি ঘটে ফ্রান্সের সেইন্ট-পিরে-লা-কোর গ্রামে। ৫৮ বছর বয়সী বাবা শিশুটিকে রাতে ঘুমানোর আগে বিদায় চুম্বন দিতে আসলে মেঝেতে পড়ে যান। ক্যাভিন ডিজেন নামে পাঁচ বছর বয়সী শিশুটি ভেবেছিল তার বাবা মারা গেছেন।
ক্যাভিন মায়ের ফ্যাক্টরির উদ্দেশে দ্রুত নিজের সাইকেল নিয়ে বের হয়ে পড়ে। পরনে শুধু পায়জামা ও স্যান্ডেল। শীতের রাত। তার ওপর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এমন প্রতিকূল অবস্থা উপেক্ষা করে গ্রামের রাস্তায় ক্যাভিন যখন ৩ কিলোমিটার পথ অতিক্রম করেছে তখন রাস্তায় তাকে জিন-ফ্রানকয়িস-পিনট নামে একজন দেখতে পান।
জিন-ফ্রানকয়িস-পিনট ফ্রান্সের প্রত্রিকা কোয়েস্ট-ফ্রান্সকে বলেন, ‘সে ভিজে ছিল ও ঠাণ্ডায় কাঁপছিল। রাস্তাটি যদিও সেই সময় খুব বিপজ্জনক ছিল।’
পিনট আরও বলেন, ‘ছেলেটিকে বিভ্রান্ত দেখাচ্ছিল। ঠিক কি ঘটেছে বলতে পারছিল না।’
তখন পিনকে ক্যাভিন জানান, ‘আমি মাকে বাসায় নিয়ে আসতে যাচ্ছি, কারণ বাবা মারা গেছেন।’
তখন পিনট তার গাড়িতে বাচ্চাটিকে তুলে নেন ও পুলিশে খবর দেন। এক ঘণ্টার কম সময়ে তাদের বাসা পুলিশ খুঁজে বের করে ও দেখা যায় তার বাবা চেতনাহীন। এ্যাম্বুলেন্স নিয়ে আসা হয় ও তার মাকে খবর দেওয়া হয়।
পরবর্তী সময়ে বাবা সুস্থ হলে তিনি জানান যে, তিনি তার ছেলের কাজে গর্বিত।
পিনটও ছেলেটিকে প্রশংসা করে বলেন, ‘এই ছেলেটা বিস্ময়কর! সে যা করেছে তা আসলেই চমৎকার।’
ক্যাভিনের মা তাকে ফোনে ধন্যবাদও জানিয়েছেন তার সাহায্যের জন্য, জানান পিনট।
পিনট বলেন, ‘আমার চোখে পানি এসে গিয়েছিল। এটা আমাদের বিশ্বের জন্য একটা আলোকিত ঘটনা।’
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













